1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
Title :
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো স্পিনিং লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ইনটেক লিমিটেড কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদকমুক্ত ও আধুনিক আমড়াতলি গড়ার প্রত্যয়ে মাঠে শাহিন আহমেদ শরীফ আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক

ওয়ানডে ফরম্যাট থেকে মুশফিকের অবসরের ঘোষণা

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫, ১২.২১ এএম
  • ১২৩ Time View

দীর্ঘ ১৯ বছরের পথচলা থামিয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মুশফিকুর রহিম। আলোচনা-সমালোচনার মাঝে বুধবার (৫ মার্চ) রাতে অবসরের ঘোষণা দেন মুশফিক। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়ে ওয়ানডে থেকে অবসরের কথা জানান মুশফিক।

২০০৬ সালের ৬ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে অভিষিক্ত হন মুশফিক। ১৯ বছরের টগবগে যুবক পরের প্রায় দুই দশকে হয়ে ওঠেন বাংলাদেশ জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ। লাল-সবুজের জার্সিতে মুশফিক তৈরি করেন ভরসার জায়গা। মি. ডিপেন্ডেবল মুশফিক সাম্প্রতিক দিনগুলোতে ভরসার জায়গাটা ঠিক রাখতে পারছিলেন না। অবশেষে, জানালেন অবসরের বার্তা। ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি তাই হয়ে রইল ওয়ানডেতে মুশফিকের শেষ ম্যাচ।

নিজের ফেসবুক পেজে অবসরের বার্তা দিয়ে মুশফিক লেখেন, ‘আজ আমি ওয়ানডে ফরম্যাট থেকে আমার অবসরের ঘোষণা দিচ্ছি। সবকিছুর জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা। হতে পারে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের অর্জন সীমিত। তবে, একটি ব্যাপার নিশ্চিত। যখনই আমি দেশের জন্য মাঠে নেমেছি, নিজের শতভাগের চেয়ে বেশি উজাড় করে দিয়েছি। গত কয়েকটি সপ্তাহ আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। আমি অনুধাবন করেছি, এটাই আমার নিয়তি। আমি আমার পরিবার, বন্ধু ও সমর্থক যাদের জন্য গত ১৯ বছর ধরে খেলেছি, তাদের সবাইকে মন থেকে ধন্যবাদ জানাই।’

একদিনের ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে ২৭৪টি ম্যাচ খেলেছেন মুশফিক। ৩৬.৪২ গড় এবং ৯টি সেঞ্চুরি ও ৪৯টি হাফ সেঞ্চুরিতে করেছেন ৭ হাজার ৭৯৫ রান। স্ট্যাম্পিং ও ক্যাচ মিলিয়ে ডিসমিসাল করেছেন ২৯৯টি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com