1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
Title :
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো স্পিনিং লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ইনটেক লিমিটেড কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদকমুক্ত ও আধুনিক আমড়াতলি গড়ার প্রত্যয়ে মাঠে শাহিন আহমেদ শরীফ আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক

রিয়ালের মাইলফলকের ম্যাচে রদ্রিগোর রেকর্ড

  • আপডেট : বুধবার, ৫ মার্চ, ২০২৫, ৫.৫০ পিএম
  • ১৫৭ Time View

চ্যাম্পিয়ন্স লিগ এলেই বদলে যায় রিয়াল মাদ্রিদ। ব্যতিক্রম ঘটেনি সর্বশেষ ম্যাচেও। লা লিগায় যে অ্যাতলেটিকো মাদ্রিদকে হারাতে পারছিল না নগর প্রতিদ্বন্দ্বীরা, তাদেরই চ্যাম্পিয়ন্স লিগে হারিয়েছে লস ব্লাংকোরা। শেষ ষোলোর প্রথম লেগে মঙ্গলবার (৪ মার্চ) দিনগত রাতে ২-১ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে এগিয়ে রইল কার্লো আনচেলত্তির শিষ্যরা।

চ্যাম্পিয়ন্স লিগে এটি ছিল রিয়ালের মাইলফলক স্পর্শ করার ম্যাচ। ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে রিয়াল মাদ্রিদের এটি ৫০০তম ম্যাচ! ৫৫ মৌসুম ধরে খেলছে ক্লাবটি। রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা একমাত্র দল হিসেবে খেলেছে ৫০০ ম্যাচ। এমন ম্যাচের চতুর্থ মিনিটেই গোল করেন রদ্রিগো।

মাঝমাঠ থেকে ফেদে ভালভার্দের ডিফেন্সচেরা পাসে রদ্রিগোর গতিশীল গোল সান্তিয়াগো বার্নাব্যুতে আনে আনন্দের ফোয়ারা। দলের মাইলফলকের ম্যাচে কীর্তি গড়েন রদ্রিগো নিজেও। চ্যাম্পিয়ন্স লিগে এটি ছিল রদ্রিগোর ২৫তম গোল।

দুর্দান্ত গোলটিতে টুর্নামেন্টের পঞ্চম কনিষ্ঠ ফুটবলার হিসেবে ২৫ গোল করার রেকর্ড গড়লেন তিনি। ২৪ বছর ৫৪ দিন বয়সে এই কীর্তি গড়া রদ্রিগোর ওপরে রয়েছেন রাউল গঞ্জালেস (২৩ বছর ২৫২ দিন), লিওনেল মেসি (২২ বছর ২৮৬ দিন), কিলিয়ান এমবাপ্পে (২২ বছর ৮০ দিন) ও আর্লিং হালান্ড (২২ বছর ৪৭ দিন)।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com