1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের সাথে বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড-এর কর্পোরেট চুক্তি স্বাক্ষর আইএফআইসি ব্যাংক ও ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের ৪৩তম এজিএম পিছিয়েছে, নতুন তারিখ ১৬ সেপ্টেম্বর সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখছে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস নর্থ আমে‌রিকায় গবর্ণমেন্ট ল্যবরেট‌রি হাই স্কুল এর  প্রাক্তন ছাত্রদের উৎসবমুখর প‌রি‌বে‌শে বনভোজন সাতক্ষীরার আশাশুনিতে রাফাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ

আইবিসিএফ টাস্ক কমিটির ৪১তম সভা অনুষ্ঠিত

  • আপডেট : বুধবার, ৫ মার্চ, ২০২৫, ২.৪১ পিএম
  • ৯১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ)-এর টাস্ক কমিটির ৪১তম সভা ২ মার্চ ২০২৫, রবিবার গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। সভায় ১৭ মার্চ, ২০২৫ অনুষ্ঠিতব্য জাতীয় সেমিনারের বিভিন্ন বিষয়সহ সাম্প্রতিক ইসলামী ব্যাংকিং বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা হয়। আইবিসিএফ-এর টাস্ক কমিটির চেয়ারম্যান এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন, ইউনিয়ন ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান  মুঃ ফরিদ উদ্দিন আহমদ, আইবিসিএফ-এর উপদেষ্টা  এ কে এম নুরুল ফজল বুলবুল এবং গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি- এর এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম খলিফা ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক  মোসলেহ উদ্দিন আহমেদ, আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, এক্সিম ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব)  মোঃ আখতার হোসেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব)  আবু রেজা মোঃ ইয়াহিয়া, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব)  মোঃ নাজমুস সাদাত, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আতাউস সামাদ এবং আইবিসিএফ এর সহকারি সচিব জাহাঙ্গীর আলম ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com