1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
Title :
কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার হরপিুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১১টি গাঁজা গাছসহ একজন গ্রেপ্তার, ভূঞাপুরে গাঁজা চাষীর স্বপ্নভঙ্গ করল প্রশাসন ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের বদলা নিল ভারত

  • আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ১১.০৮ পিএম
  • ১০৫ Time View

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতকে তাদের মাঠে চেনা দর্শকের সামনে কাঁদিয়েছিল অসিরা। সাজানো বাগান তছনছ করে আহমেদবাদের নীল সাগরে হলুদ উৎসবে মেতেছিল মাইটি অসিরা। বিশ্বকাপ ফাইনালে হারের ক্ষতে প্রলেপ দেওয়া সহজ নয়। তবু, খানিকটা দুঃখ ভুলতে পেরেছে ভারত। দুবাইয়ে আজ মঙ্গলবার (৪ মার্চ) চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমি ফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত।

আগে ব্যাট করে ৪৯.৩ ওভারে ২৬৪ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। জবাবে ৪৮.১ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৬৭ রান করে ভারত।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের লক্ষ্যটা খুব বড় ছিল না। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বলেই ভয় ছিল। সেটি উড়িয়ে দেন বিরাট কোহলির। বড় মঞ্চে বরাবরই জ্বলে ওঠা কোহলি আরও একবার রান তাড়ায় নিজেকে প্রমাণ করলেন। ৯৮ বলে ৫টি চারে ৮৪ রান করে ভারতের জয়ের পথ সুগম করেন কোহলি। অ্যাডাম জাম্পার বলে পঞ্চম ব্যাটার হিসেবে আউট হলেও ততক্ষণে ভারতের রান ২২৫। বাকি কাজটা করেন লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়া। ২৪ বলে ২৮ রান করে পান্ডিয়া বিদায় নিলেও রাহুল অপরাজিত থাকেন ৩৪ বলে ৪২ রানে।

এর আগে ওপেনিংয়ে ৩০ বলে ৩০ রানের জুটি এনে দেন অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিল। ২৯ বলে ২৮ রানে বিদায় নেন রোহিত, গিল করেন ১১ বলে ৮। মাঝে কোহলির সঙ্গে মিলে অস্ট্রেলিয়ার আত্মবিশ্বাস ভাঙেন শ্রেয়াস আইয়ার। ৬২ বলে ৪৫ করেন শ্রেয়াস। অক্ষরের প্যাটেল খেলেন ৩০ বলে ২৭ রানের সময়োপযোগী ইনিংস।

অস্ট্রেলিয়ার পক্ষে জাম্পা ও নাথান এলিস নেন ২টি করে উইকেট।

এদিকে টসে জিতে ব্যাট হাতে শুরুটা ভালো করেছিল অস্ট্রেলিয়া। ভারতকে পেয়ে বরাবরের মতোই জ্বলে ওঠেন ট্রাভিস হেড। ৪ রানে ওপেনার কুপার কন্নোলি বিদায় নিলেও হেড ও স্টিভেন স্মিথ মিলে গড়েন ৫০ রানের জুটি। মোহাম্মদ শামির এক ওভারে টানা ৩টি বাউন্ডারি মেরে বড় সংগ্রহের ইঙ্গিত দেন হেড। তবে, ৩৩ বলে ৫টি চার ও ২ ছক্কায় ৩৯ রান করে বরুন চক্রবর্তীর স্পিনে কুপোকাত হন হিড, ক্যাচ নেন শুভমান গিল।

এরপর অসিদের টেনে নেন অধিনায়ক স্মিথ। ভারতীয় বোলারদের ধীরস্থিরভাবে দেখেশুনে ৯৬ বলে ৭৩ রান করেন স্মিথ। তিনি বোল্ড হন শামির বলে। মার্নাস লাবুশেন ৩৬ বলে ২৯ রান করে লেগ বিফোর হন রবীন্দ্র জাদেজার বলে।

তবে, অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখান অ্যালেক্স ক্যারি। ৮টি চার ও ১ ছক্কায় ৫৭ বলে ৬১ রান আসে ক্যারির ব্যাট থেকে। তিনি রান আউট না হলে অসিদের পুঁজি নিঃসন্দেহে আরও চ্যালেঞ্জিং হতো। কিন্তু, শেষের দিকে দ্রুত উইকেট তুলে অস্ট্রেলিয়ার সেই স্বপ্নের ইতি টানেন ভারতের বোলাররা।

ভারতের পক্ষে শামি নেন ৩ উইকেট। ২টি করে উইকেট পান বরুণ ও জাদেজা।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া : ৪৯.৩ ওভারে ২৬৪/১০ (হেড ৩৯, কন্নোলি ০, স্মিথ ৭৩, লাবুশেন ২৯, ইংলিস ১১, ক্যারি ৬১, ম্যাক্সওয়েল ৭, দার্শিশ ১৯, জাম্পা ৭, এলিস ১০, তানভীর ১*; শামি ১০-০-৪৮-৩, পান্ডিয়া ৫.৩-০-৪০-১, কুলদীপ ৮-০-৪৪-০, বরুণ ১০-০-৪৯-২, অক্ষর ৮-১-৪৩-১, জাদেজা ৮-১-৪০-২)

ভারত : ৪৮.১ ওভারে ২৬৭/৬ (রোহিত ২৮, গিল ৮, কোহলি ৮৪, শ্রেয়াস ৪৫, অক্ষর ২৭, রাহুল ৪২*, পান্ডিয়া ২৮, জাদেজা ২*; দার্শিশ ৭-০-৩৯-১, এলিস ১০-০৪৯-২, কন্নোলি ৮-০-৩৭-১, জাম্পা ১০-০-৬০-২, তানভীর ৬-০-৪১-০, ম্যাক্সওয়েল ৬.১-০-৩৫-০, হেড ১-০-৬-০)

ফলাফল : ভারত ৪ উইকেটে জয়ী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com