1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
Title :
বাজার স্থিতিশীল রাখতে আরও আড়াই কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন সংসদের দ্বিতীয় অধিবেশন ঘিরে শেরেবাংলা নগরে সভা-সমাবেশ নিষিদ্ধ হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪১১ বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মাসুদ খান, কমিশনার পদে তিন নতুন মুখ রাষ্ট্র জনগণের, কেন্দ্রের নয়: মুহাম্মদ আজগর হোসেন জিহাদ অর্থনৈতিক সংস্কারে আইএমএফের কাছে নতুন সহায়তা চাইল বাংলাদেশ কুমিল্লা বুড়িচংয়ের আলোচিত তুহিন হত্যা মামলার প্রধান দুই আসামি চট্টগ্রামে গ্রেফতার মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে

১৩৮ কোটি টাকা পারিশ্রমিক চাইছেন পরিচালক অ্যাটলি

  • আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ১২.৪৭ পিএম
  • ৯৬ Time View

ভারতের দক্ষিণী সিনেমার তারকা পরিচালক অ্যাটলি কুমার। ২০১৩ সালে তামিল ভাষার ‘রাজা রানি’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ঘটে। নির্মাণ ক্যারিয়ারে সাতটি সিনেমা উপহার দিয়েছেন। তার মধ্যে অধিকাংশ সিনেমাই ব্যবসাসফল। তার নির্মিত উল্লেখযোগ্য সিনেমা হলো— ‘থেরি’, ‘মের্শাল’, ‘বিগিলি’, ‘জওয়ান’।

‘জওয়ান’ সিনেমার মাধ্যমে নির্মাতা হিসেবে বলিউড পা রাখেন অ্যাটলি। সিনেমাটিতে প্রথমবার শাহরুখ খানের সঙ্গে কাজ করেন এই নির্মাতা। ২০২৩ সালে মুক্তি পায় এটি। সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছিল। অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে, আল্লু অর্জুনকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন অ্যাটলি। তবে পরিচালকের পারিশ্রমিক নিয়ে তৈরি হয়েছে জটিলতা।

সিয়াসাত ডটকম জানিয়েছে, আল্লু অর্জুনকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন অ্যাটলি কুমার। কিন্তু এ নির্মাতা তার পারিশ্রমিক বাড়িয়ে নতুন সমস্যার জন্ম দিয়েছেন। অ্যাটলি ১০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৩৮ কোটি ৭৩ লাখ টাকার বেশি) পারিশ্রমিক চেয়েছেন। এই পরিচালকের এমন চাহিদায় বিস্মিত প্রযোজকরা, দ্বিধান্বিতও তারা!

‘পুষ্প টু’ সুপারহিট হওয়ার পর আল্লু অর্জুনও তার পারিশ্রমিক বাড়িয়েছেন। ফলে নায়ক-পরিচালকের পারিশ্রমিক মোট বাজেটের বড় অংশ। যার কারণে প্রযোজকরা খরচ নিয়ে চিন্তিত। দক্ষিণী সিনেমার কয়েকজন প্রযোজক প্রথমে আগ্রহী ছিলেন। কিন্তু নাম ঠিক না হওয়া সিনেমাটির বাজেট বড় হওয়ায় তারা পিছিয়ে আসছেন। যদিও এটি ‘হিট’ হওয়ার সম্ভাবনাই বেশি। তারপর এত অর্থ বিনিয়োগ ঝুঁকিপূর্ণ বলে এ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কয়েক দিন আগে বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানায়, বলিউড অভিনেতা সালমান খানকে নিয়ে নতুন মিশন শুরু করতে যাচ্ছেন অ্যাটলি। ‘অ্যাটলি৬’ বা ‘এ৬’ সিনেমায় ভিন্ন একটি জগৎ তৈরি করার পরিকল্পনা করেছেন এই পরিচালক। ৫০০ কোটি রুপির (বাংলাদেশি মুদ্রায় ৭০০ কোটি ১৭ লাখ টাকার বেশি) বিশাল বাজেটে নির্মিত হবে সিনেমাটি। আর এতে অভিনয় করবেন সালমান খান ও রজনীকান্ত। এরই মধ্যে ভারতের এই দুই তারকার সঙ্গে কথাও বলেছেন পরিচালক অ্যাটলি কুমার।

তবে সিয়াসাত ডটকম দাবি করেছেন, বাজেট বড় হওয়ায় এ সিনেমার কাজ থমকে গেছে। আপাতত আল্লু অর্জুনকে নিয়ে সিনেমা নির্মাণের কাজ সামনে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করেছেন অ্যাটলি। যদিও সিনেমাটির বাজেট নিয়ে দর-কষাকষি চলছে!

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com