1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মুন্নু ফেব্রিকস ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সঙ্গে কমিউনিটি ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর কৃষিভিত্তিক ব্যবসায় নতুন সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করল বসুমতি এগ্রোর স্বর্ণভূমি এবার খুলনার শতরুপা বিশ্বাসের হাতে ওয়ালটন ফ্রিজ কিনে পাওয়া ঘরভর্তি পণ্য হস্তান্তর Financial Statements (Q1) of Monno Fabrics Limited ১০ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ নেতাকর্মী গ্রেফতার মহাযুদ্ধের দামামার কাউন ডাউন শুরু- যেকোন মূহুর্তে পরমাণু সংঘাতের দিকে ধাবিত বিশ্ব? নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী রাকিব গ্রেফতার

অস্কারের আসরে ইতিহাস গড়েছে ব্রাজিল

  • আপডেট : সোমবার, ৩ মার্চ, ২০২৫, ১০.৪০ পিএম
  • ১৫৯ Time View

অস্কারের আসরে ইতিহাস গড়েছে ব্রাজিল। সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের পুরস্কার জিতলো ব্রাজিলের সিনেমা ‘আই অ্যাম স্টিল হিয়ার’। এরমধ্য দিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে জয়ী হওয়ার গৌরব অর্জন করলো দেশটি।

ওয়াল্টার সালেস পরিচালিত এই হৃদয়স্পর্শী নাট্যচিত্রটি ইউনিস পাইভারের বাস্তব জীবনের গল্পকে কেন্দ্র করে তৈরি হয়েছে।সিনেমাটির গল্প সত্তর দশকে লাতিন আমেরিকার দেশটিতে সামরিক স্বৈরশাসনের মধ্যে স্বামীকে তুলে নিয়ে যাওয়া একজন নারীর সংগ্রামকে কেন্দ্র করে। 

সিনেমাটিতে দেখা যায়, ১৯৭১ সালে ব্রাজিলের সামরিক একনায়কতন্ত্রের সময় স্বামীকে জোরপূর্বক নিখোঁজ করার ঘটনায় পাঁচ সন্তান নিয়ে অথৈ সাগরে পড়েন ইউনিস পাইবা নামের এক নারী। স্বামীর অন্তর্ধানের সত্য উন্মোচন ও জীবনকে নতুনভাবে গড়তে সংগ্রাম করেন তিনি। সেই সত্যি গল্প তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।

ইউনিস পাইবা চরিত্রে অভিনয়ের জন্য এবারের অস্কারে সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন ব্রাজিলিয়ান অভিনেত্রী ফার্নান্দা তোরেস। এছাড়া সেরা চলচ্চিত্র বিভাগে মনোনীত হয়েছে ‘আই অ্যাম স্টিল হিয়ার’। এবারই প্রথম পর্তুগিজ ভাষার সংলাপ নিয়ে নির্মিত ব্রাজিলিয়ান সিনেমা অস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কার সেরা চলচ্চিত্রের জন্য মনোনীত হয়েছে।

সম্প্রতি সিনেমাটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে, বিশেষ করে অস্কারে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে চমকপ্রদ মনোনয়ন পাওয়ার পর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com