1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
Title :
কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার হরপিুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১১টি গাঁজা গাছসহ একজন গ্রেপ্তার, ভূঞাপুরে গাঁজা চাষীর স্বপ্নভঙ্গ করল প্রশাসন ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর

জাতীয় টেনিসে নতুন চ্যাম্পিয়ন জারিফ-সুমাইয়া

  • আপডেট : শনিবার, ১ মার্চ, ২০২৫, ৩.৪৯ পিএম
  • ৯১ Time View

জাতীয় টেনিস প্রতিযোগিতায় নতুন চ্যাম্পিয়ন হয়েছেন জারিফ আবরার ও সুমাইয়া আক্তার। গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে পুরুষ এককের ফাইনালে সেনানিবাস অফিসার্স টেনিস ক্লাবের জারিফ আবরার ৬-১, ৬-৩ গেমে বিকেএসপির মাহাদ বিন মালেককে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।

পুরুষ দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন রুস্তম-মিলন জুটি। ফাইনালে আমেরিকান ক্লাবের মো. রুস্তম আলী ও মিলন হোসেন ৭-৬, ৬-৪ গেমে জারিফ আবরার ও মো. সায়েম জুটিকে পরাজিত করেছেন। মহিলা এককের ফাইনালে ঝালকাঠি টেনিস ক্লাবের সুমাইয়া আক্তার ৬-০, ৬-৪ গেমে বিকেএসপির সুবর্ণা খাতুনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন।

মহিলা দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন সুবর্ণা-জান্নাতুল জুটি। ফাইনালে বিকেএসপির সুবর্ণা খাতুন ও জান্নাতুন ফেরদৌস জুটি ৫-৭, ৭-৫, ১০-৭ গেমে ঝালকাঠি টেনিস ক্লাবের সুমাইয়া আক্তার ও সুস্মিতা সেন জুটিকে পরাজিত করে।

পুরস্কার বিতরণ করেছেন বাংলাদেশ টেনিস ফেডারেশনে সভাপতি আব্দুল হাই সরকার। উপস্থিত ছিলেন প্রাক্তন জাতীয় একক ও দ্বৈতের চ্যাম্পিয়ন মাহতাবুর রহমান (মারুফ), ফেডারেশনের সহ-সভাপতি আশরাফুজ্জামান খাঁন, মো. সেলিম, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ (কারেন)।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com