1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
Title :
ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি   আইএফআইসি ব্যাংক ও ইউএস বাংলা এয়ারলাইন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন স্কিমে চুক্তি স্বাক্ষর করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি সিঙ্গার বেকো নিয়ে এলো “সবার জন্য বিশ্বকাপ” অফার ইলেকট্রিক গাড়ি সিল ৬, হাইব্রিড গাড়ি সিল ৫ ও সিলায়ন ৬ এডব্লিউডি আনল বিওয়াইডি ফিলিস্তিনি ছাত্রীদের উচ্চশিক্ষায় সহায়তার হাত বাড়ালো ইসলামী ব্যাংক দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সাথে ইউএনডিপি প্রতিনিধির সাক্ষাৎ বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনীত মীর শাকরুল আলম সীমান্ত লক্ষ্মীপুর ইউনিয়ন বাসীর সেবক হতে চান মোঃ ফরাস উদ্দিন তনু হত্যা মামলা: ডিএনএ পরীক্ষায় আরও ১ পুরুষের নমুনা শনাক্ত

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১১.০০ পিএম
  • ৫৬ Time View

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে দুদলকে। রাওয়ালপিন্ডিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামার অপেক্ষায় ছিল বাংলাদেশ ও পাকিস্তান। প্রথম দুই ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয়েছে দুদলেরই। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ম্যাচটি ছিল কাছে নিয়মরক্ষার। সঙ্গে মান বাঁচানোরও। কারণ যারাই হারবে, টুর্নামেন্ট শেষ হবে টানা ৩ হারের লজ্জায়।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে তুমুল বর্ষণ মাড়িয়ে খেলা মাঠে গড়ানোটা হতো মিরাকল। শেষ পর্যন্ত মাঠে গড়ায়ওনি ম্যাচ। দেড় ঘণ্টা অপেক্ষার পর পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ম্যাচটি। কোনো বল গড়ানো দূরে থাক, হয়নি টসও।

গ্রুপপর্বের ম্যাচগুলোতে নেই রিজার্ভ ডের কোনো ব্যবস্থা। তাই খেলা না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে বাংলাদেশ-পাকিস্তানকে। ৩ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে একেবারে তাই খালি হাতে বিদায় নেয়নি শান্ত-মিরাজরা। বরং, এই পয়েন্ট বাংলাদেশকে রেখেছে আয়োজক পাকিস্তানের ওপরে।

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ খেলেছে ‘এ’ গ্রুপে। ইতোমধ্যে সেমি ফাইনালে উঠেছে ভারত ও নিউজিল্যান্ড। প্রথম দুই ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তান হেরেছে ভারত ও নিউজিল্যান্ডের কাছে। সমান দুটি করে জয়ে ৪ পয়েন্ট হলেও রানরেটে শীর্ষে কিউইরা। ভারত দুইয়ে। পরিত্যক্ত ম্যাচ থেকে ১টি করে পয়েন্ট পেলেও রানরেটে পাকিস্তানকে পেছনে ফেলে গ্রুপে তৃতীয় স্থানে বাংলাদেশ। আর বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান আসর শেষ করেছে তলানিতে থাকার লজ্জা নিয়ে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com