1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
Title :
রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

বিকেলে নতুন ছাত্র সংগঠনের ঘোষণা দেবেন সাবেক সমন্বয়করা

  • আপডেট : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ১০.২৩ এএম
  • ৯৭ Time View

লাই-আগস্ট অভ্যুত্থানের নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়করা নতুন ছাত্র সংগঠনের নাম ঘোষণা করবেন আজ বুধবার (২৬ ফেব্রুয়ায়রি) বিকেল ৩টায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

একাধিক সূত্র থেকে জানা গেছে, নতুন ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হিসেবে থাকতে পারেন সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ আহসান এবং মুখপাত্র হতে পারেন ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আশরেফা খাতুন। এ ছাড়া নতুন সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটির আহ্বায়ক হতে পারেন সাবেক সমন্বয়ক আব্দুল কাদের, সদস্য সচিব হতে পারেন সাবেক সমন্বয়ক মহির আলম ও মুখপাত্র হিসেবে দেখা যেতে পাড়ে রাফিয়া রেহনুমা হৃদিকে। 

সাবেক সমন্বয়করা জানান, সংগঠনটির মূলনীতি হবে—‘স্টুডেন্টস ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’। বিশেষ করে নেতা নির্বাচনে নিয়মিত ছাত্রদেরকে গুরুত্ব দিচ্ছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদরাসায় অনলাইন-অফলাইন প্রচারণা চালানো হবে বলেও জানান তারা।

গত ১৭ ফেব্রুয়ারি মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, নতুন এই সংগঠনের সঙ্গে তাদের কোনো সংযোগ নেই। নতুন এই ছাত্র সংগঠনটি সম্পূর্ণ স্বতন্ত্র ও স্বায়ত্তশাসিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com