1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
Title :
২০২৫-২৬ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় ৪.১৫ লাখ কোটি টাকা সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্সুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে রিং শাইন টেক্সটাইল টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের চুয়াডাঙ্গায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, সতর্ক করল বিএসটিআই জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের আন্দোলন: মুহাম্মদ ইউনূস গণতন্ত্র ও আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ করবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তকরণের দাবিতে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের মানববন্ধন

  • আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৫.২৩ পিএম
  • ২০৯ Time View

আজ ১১ মার্চ, ২০২৬ (বুধবার) বেলা ১১:০০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবীতে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ’ এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল মোঃ সেলিম মিয়া সভাপতির বক্তব্যে বলেন অবিলম্বে সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে।আমাদের বরাদ্দের টাকা অন্য খাতে খরচ হবে এটা অন্যায়। দেশের শিক্ষার উন্নয়নে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তিকরণ এখন এক নম্বর যৌক্তিক দাবি। তিনি আরো বলেন ঈদের পর ১৫ দিনের মধ্যে এমপিওভুক্ত করা না হলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।

নন-এমপিও সংগঠনের মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ মোঃ নাজমুস সাহাদাত আজাদী বলেন আমরা ২০-২৫ বছর যাবত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান বৈষম্যের শিকার হয়েছি। বর্তমান সরকারের নিকট আমরা জোর দাবি জানাচ্ছি এই বৈষম্য দূর করে দ্রুত সময়ে এমপিওভুক্ত করা হোক।

সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মোঃ মনিমুল হক বলেন বর্তমান সরকার আমাদের সরকার। আমরা বিএনপি সমর্থক হওয়ার কারণেই দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়েছি। এখন সময় এসেছে সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্ত করতে হবে। আমরা দেশের সকল নন-এমপিও শিক্ষকদের সংগঠন সম্মিলিত নন এমপিও পরিষদের পক্ষ থেকে এই সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করছি। আমরা আরো আশা করছি আমাদের এমপিওভুক্তির বিষয়ে সরকার দ্রুত পদক্ষেপ নিবেন।

যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মোঃ ইমরান বিন সোলায়মান বলেন এমপিওভুক্তির জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। আওয়ামী লীগ সরকারের আমলে কঠোর আন্দোলন করে ব্যাপক নির্যাতনের শিকার হয়েছি। অন্তর্বর্তী সরকারের আমলে তিন দফায় ৮৭ দিন রাজপথে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছি, পুলিশের নির্যাতনের শিকার হয়েছি।

সমন্বয়ক অধ্যক্ষ আব্দুস সালাম বলেন আমাদের দীর্ঘ আন্দোলনের প্রেক্ষিতে বিগত সরকার এমপিওভুক্তির আবেদন গ্রহণ করে স্বয়ংক্রিয় সফটওয়ারের মাধ্যমে যাচাই-বাছাই করে একটি তালিকা তৈরী করেছিল, সেই তালিকা অনুযায়ী এমপিওভুক্ত করার দাবি জানাচ্ছি।

সমন্বয়ক অধ্যক্ষ বাকী বিল্লাহ বলেন আমরা ২০ থেকে ২৫ বছর ধরে চাকরী করে আসছি কিন্তু কোন বেতন-ভাতা পাই না, আমার মনে হয় এটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। সুতরাং আমাদের এই ন্যায্য দাবি সরকার অতিদ্রুত মেনে নিয়ে এমপিওভুক্তির ব্যবস্থা করবেন এই প্রত্যাশা করি।

মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে দ্রুত এমপিওভুক্তির দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রী বরারবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন সমন্বয়ক অধ্যক্ষ আফতাবুল আলম, সমন্বয়ক হাবিবুর রহমান বাবুল, গোলাম মোস্তফা, মোবারক হোসেন, জাহিদ হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com