1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
Title :
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো স্পিনিং লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ইনটেক লিমিটেড কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদকমুক্ত ও আধুনিক আমড়াতলি গড়ার প্রত্যয়ে মাঠে শাহিন আহমেদ শরীফ আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক

সেমিতে যেতে কঠিন সমীকরণ বাংলাদেশের

  • আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ১০.৪৫ এএম
  • ১২২ Time View

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে দেশ ছাড়ার আগে দারুণ কিছু করার কথাই জানিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে, ভারতের বিপক্ষে বড় হারে সেই সম্ভাবনা এখন অনেকটাই ক্ষীণ হয়ে এসেছে। তবুও চ্যাম্পিয়নস ট্রফির শেষ চারের দৌড়ে টিকে আছে ফিল সিমন্সের শিষ্যরা।

গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের আগে সমীকরণ মারপ্যাচে চোখ বুলানো যাক। ‘এ’ গ্রুপের চার দলই একটি করে ম্যাচ খেলেছে। যেখানে ভারত ও নিউজিল্যান্ড জয় পেয়েছে।

অন্যদিকে বাংলাদেশ ও পাকিস্তান হেরেছে। সমান ২ পয়েন্ট করে থাকলেও নেট রানরেটে এগিয়ে থাকায় শীর্ষে আছে নিউজিল্যান্ড, তারপরই অবস্থান ভারতের। আর বাংলাদেশ আছে তিনে। কারণ বাংলাদেশের চেয়েও বাজেভাবে হেরেছে পাকিস্তান।

তাই বাংলাদেশের সেমিতে যেতে হলে বাকি দুই ম্যাচেই জিততে হবে। একটি জিতলেই হবে, তবে তাকিয়ে থাকতে হবে রান রেটের দিকে। নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে যদি বাংলাদেশ জেতে তাহলে তাদের পয়েন্ট হবে চার। আর ভারত ও নিউজিল্যান্ড যদি আরো একটি করে ম্যাচ জেতে তাহলে তাদেরও হবে চার পয়েন্ট করে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে নেট রানরেট। আর বাংলাদেশ যদি এক ম্যাচ জেতে এবং সেটা হয় পাকিস্তানের বিপক্ষে, তাহলে পয়েন্ট হবে দুই।

সে ক্ষেত্রে পাকিস্তান-ভারত ও নিউজিল্যান্ড-ভারত ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। আর পাকিস্তানের বিপক্ষে হেরে নিউজিল্যান্ডকে হারালে সমীকরণ আরও জটিল হবে বাংলাদেশের জন্য। তাই সেমির স্বপ্ন পূরণে বেশ কঠিন পথ পাড়ি দিতে হবে বাংলাদেশকে। পরবর্তী ম্যাচ ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com