1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
Title :
লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা নড়াগাতীতে সরকারি খাস জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’ ভারতে বসে রাজনীতি করতে পারবেন না শেখ হাসিনা, সংসদীয় কমিটিকে জানাল মোদি সরকার বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা, আসছে বিনিয়োগকারী প্রতিনিধিদল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংক ঢাকা সেন্ট্রাল, ঢাকা ইস্ট জোন ও ঢাকার ৬টি কর্পোরেট শাখার অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের “হেলথ ক্যাডার ডে-২০২৬” আয়োজনে ব্যাংকিং পার্টনার প্রিমিয়ার ব্যাংক বৈদেশিক ঋণের তথ্য এবার মাসে মাসে চাইল বাংলাদেশ ব্যাংক

অন্যের এনআইডি চুরি করে ৫টি ব্যাংক থেকে লোন ও ক্রেডিট কার্ড জালিয়াতির অভিযোগ এনআরবি ব্যাংক কর্মতর্কার বিরুদ্ধে

  • আপডেট : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫, ১০.১৭ এএম
  • ১১৫ Time View

নিজস্ব প্রতিবেদকঃ সম্প্রতি, জাতীয় পরিচয়পত্র ও ব্যক্তিগত তথ্যের অপব্যবহার করে একাধিক ব্যাংক থেকে লোন এবং ক্রেডিট কার্ড গ্রহণের ঘটনা প্রকাশ পেয়েছে। এ ঘটনায় রাজধানী ঢাকার মুহাম্মাদ আশ্রাফুল আলম নামের এক ব্যক্তি তার অজান্তেই এই জালিয়াতির শিকার হয়েছেন। জানা গেছে, তার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য ব্যবহার করে অজ্ঞাত এক ব্যক্তি ৫টি ব্যাংক থেকে লোন ক্রেডিট কার্ড নিয়েছেন। ব্যাংকগুলো হলো: সিটিজেনস ব্যাংক, এবি ব্যাংক, পূবালী ব্যাংক, ওয়ান ব্যাংক এবং মিডল্যান্ড ব্যাংক।

ঘটনার সূত্রপাত হয়, যখন মুহাম্মাদ আশ্রাফুল আলম সিটি ব্যাংক থেকে ক্রেডিট কার্ড পেতে আবেদন করেন। আবেদনের পর তিনি জানতে পারেন, তার সিআইবি রিপোর্টে অনেক ঋণ ও ক্রেডিট কার্ড বকেয়া রয়েছে, যা তিনি জানতেন না। এরপর, সিটি ব্যাংকের পরামর্শে তিনি বাংলাদেশ ব্যাংক থেকে তার সিআইবি রিপোর্ট যাচাই করেন এবং সেখানে জানতে পারেন যে, তার নাম ব্যবহার করে অজ্ঞাত এক ব্যক্তি একাধিক ব্যাংক থেকে ঋণ ও ক্রেডিট কার্ড গ্রহণ করেছে।

এ ঘটনায় মুহাম্মাদ আশ্রাফুল আলম ব্যাংকগুলোতে যোগাযোগ করলে ধীরে ধীরে বিষয়টি স্পষ্ট হয়ে উঠে। তিনি জানান, তার নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য ব্যবহার করে প্রতারক এনআরবি ব্যাংক, নয়াবাজার শাখার এক কর্মকর্তা তার নামও মোহাম্মদ আশরাফুল আলম তার অফিস আইডি নং- ১১৩৫৫। এছাড়া, তার বিপক্ষে সঠিক তথ্য দিয়ে নতুন ই-টিন খোলা হয়েছিল। এই ঘটনায় ভুক্তভুগী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় মতিঝিল থানায় অভিযোগ দায়ের করেছেন। থানার কর্মকর্তারা জানিয়েছেন, এসআই কামরুন হাসান বিষয়টি তদন্ত করবেন এবং যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, আইনজীবিরা এই ঘটনাকে গুরুতর একটি ক্রিমিনাল অফেন্স হিসেবে উল্লেখ করেছেন এবং এর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন। প্রশ্ন উঠছে, ব্যাংকগুলোর নিরাপত্তা ব্যবস্থা কিভাবে এতটা দুর্বল ছিল, যে ব্যক্তিগত তথ্যের অপব্যবহার এত সহজে ঘটল? সংশ্লিষ্ট ব্যক্তিদের শাস্তির আওতায় আনার পাশাপাশি ব্যাংকগুলোর নিরাপত্তা ব্যবস্থাও শক্তিশালী করার আহ্বান জানানো হচ্ছে। এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেজন্য দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ব্যাংকগুলোকে সাইবার নিরাপত্তা আরও উন্নত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com