1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
Title :
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো স্পিনিং লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে ইনটেক লিমিটেড কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদকমুক্ত ও আধুনিক আমড়াতলি গড়ার প্রত্যয়ে মাঠে শাহিন আহমেদ শরীফ আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক

সেই ভয়ংকর ট্যাকেলের জন্য শাস্তি পেলেন মার্সেলো

  • আপডেট : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫, ৮.৫৬ এএম
  • ১২০ Time View

টবলারদের ক্যারিয়ারে চোট নিত্যনৈমিত্তিক ঘটনা। প্রায়ই খেলতে গিয়ে নানা ধরনের চোটে পড়েন ফুটবলাররা। বল দখলের লড়াইয়ে প্রতিপক্ষের আঘাতে আহত হন তারা। যার মধ্যে কিছু চোট বেশ গুরুতর। গত ১ আগস্ট এমনই এক চোটে পড়েছিলেন আর্জেন্টিনার ফুটবলার লুসিয়ানো সানচেজ। ব্রাজিলিয়ান ফুটবলার মার্সেলোর ট্যাকেলে বাজেভাবে ভেঙে গেছে সানচেজের পা। সেই ট্যাকেল করে মার্সেলো নিজেই মাঠে কান্নায় ভেঙে পড়েছিলেন।

রেফারি মার্সেলোকে তাৎক্ষণিক লাল কার্ড দেখান। তবে, ম্যাচ পরবর্তী প্রক্রিয়া শেষে বড় শাস্তি পেলেন এই সাবেক ব্রাজিলিয়ান ও রিয়াল মাদ্রিদ তারকা। তিন ম্যাচের নিষেধাজ্ঞার পাশাপাশি ছয় হাজার ডলার জরিমানা করা হয়েছে তাকে। বৃহস্পতিবার (১০ আগস্ট) দক্ষিণ আমেরিকান ফুটবলের পরিচালনা পর্ষদ এ শাস্তি ঘোষণা করে। খবর ইএসপিএনের।

আজ শুক্রবার (১১ আগস্ট) ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়, কোপা লিবার্তেদোরেসে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স বনাম আর্জেন্টিনার ক্লাব আর্জেন্টিনোস জুনিয়র্সের ম্যাচে সানচেজকে বাজেভাবে ট্যাকেল করায় তিন ম্যাচের নিষেধাজ্ঞা ও ছয় হাজার ডলার জরিমানা গুনতে হবে মার্সেলোকে।

দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর কোপা লিবার্তেদোরেসের শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের ফ্লুমিনেন্স বনাম আর্জেন্টিনার আর্জেন্টিনোস জুনিয়র্সের ম্যাচে ওই ঘটনা ঘটে। ম্যাচের ৫৫তম মিনিটে বল নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন মার্সেলো। সে সময় ট্যাকেল করলে ভেঙে যায় ২৯ বছর বয়সী ফুটবলার সানচেজের পা। পরবর্তীতে সতীর্থরা তাকে ঘিরে ধরেন।

সানচেজের পরিস্থিতি কী, তা জানতে এগিয়ে যান মার্সেলো। তার অবস্থা দেখে মাথায় হাত দিয়ে ফেলেন মার্সেলো। পরে টুইট করে সমবেদনা জানান তিনি। কিন্তু, নিয়ম অনুযায়ী তাকে পড়তে হয়েছে শাস্তির মুখে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com