শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা মক্কায় প্রবাসীদের পাশে মানবিক সহায়তায় মারুফ ও মাহমুদ — কাজের সুযোগ পেয়ে কৃতজ্ঞ প্রবাসীরা ‎ গাইবান্ধা-৫ আসনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছের বেসরকারি বিজয় কুমিল্লার দেবিদ্বার থেকে এমপি নির্বাচিত হাসনাত আবদুল্লাহকে দেশ-বিদেশে অভিনন্দন মুক্ত একটা পৃথিবীর প্রতীক্ষা; এম আর সুমন রাজধানীতে ১৩ আসনে বিএনপি, ৭টিতে জামায়াত জোট ঠাকুরগাঁওয়ে তিন আসনেই বিএনপি’র জয় কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপি প্রার্থীর বিপুল ভোটে বিজয় এটি এককভাবে আমার কোনো ব্যক্তিগত বিজয় নয়, এটি জনগণের বিজয়, এটি গণতন্ত্রের বিজয়: ডাঃ মোঃ অধ্যাপক আনোয়ারুল হক ঠাকুরগাঁওয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ, ৩টি আসনে বিএনপি’র জয়

বাংলাদেশ ১০৬ রানে হারল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৩৭ Time View

প্রথম ম্যাচে যেখানে শেষ করেছিলেন দেওয়ান্দ্রা ডটিন দ্বিতীয় টি-টোয়েন্টিতে যেন সেখান থেকেই শুরু করলেন। আগের ম্যাচে ২১ বলে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়া অভিজ্ঞ অলরাউন্ডার এবার খেললেন ২০ বলে ৪৯ রানের ঝড়ো ইনিংস। ডটিনের পাশাপাশি ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেছেন কিয়ানা জোসেফ।

তাদের দুজনের ব্যাটেই দুইশ ছাড়িয়ে ২০১ রানের পুঁজি পায় স্বাগতিকরা। পাহাড়সম লক্ষ্য তাড়ায় ৯ উইকেট হারানো বাংলাদেশের মেয়েরা থেমেছে মাত্র ৯৫ রানে। সফরকারীদের ১০৬ রানের বড় ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১লা ফেব্রুয়ারি সেন্ট কিটসেই সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলবে দুদল।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে জয়ের জন্য ২০২ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাং বাংলাদেশের মেয়েরা। যদিও প্রথম ওভারের শুরুটা হয়েছিল দারুণভাবে। জাইদা জেমসের তিন ওয়াইডের পর দিলারা আক্তার দোলার দুই চার ও অতিরিক্ত খাত থেকে আসা এক চারে প্রথম ওভার থেকে এসেছে ১৫ রান। যদিও দ্বিতীয় ওভারে চেরি ফ্রেজারের বলে রান বের করতে পারছিলেন না আরেক ওপেনার সোবহানা মোস্তারি। রান তোলার চাপে ফ্রেজারের চতুর্থ বলে জেনেলিয়া গ্লোসগোকে ক্যাচ দিয়েছেন রানের খাতা খুলতে না পারাে এই ব্যাটার। তিনে নেমে পরের ওভারেই আউট হয়েছেন তাজনেহার। ৫ রান করা ব্যাটার ফিরেছেন জেমসের বলে স্টাম্পিং হয়ে।

ওপেনার দিলারা পরের ওভারে ফ্রেজারকে উইকেট দিয়েছেন। দিলারার ব্যাট থেকে এসেছে ৮ রান। শারমিন আক্তার ও নিগার সুলতানা জ্যোতি মিলে জুটি গড়ার চেষ্টা করলেও সেটা খুব বেশি বড় হয়নি। ১০ রান করা বাংলাদেশের অধিনায়ককে ফিরিয়েছেন আফি ফ্লেচার। দলের হয়ে সর্বোচ্চ ২২ রান করা শারমিন আউট হয়েছেন আশমিনি মুনিসার বলে লেগ বিফোর উইকেট হয়ে। পরবর্তী সময়ে স্বর্ণা আক্তার ১৬ এবং লতা মণ্ডল ১৩ রান করেছেন। সব মিলিয়ে ২০ ওভার ব্যাটিং করেও ৯ উইকেট হারানো বাংলাদেশ ৯৫ রানের বেশি তুলতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন হেইলি ম্যাথিউস, ফ্রেজার এবং ফ্লেচার। একটি করে উইকেট পেয়েছেন জেমস ও মুনিসার।

টস হেরে ব্যাটিংয়ে নেমে জোসেফ ও ম্যাথিউস উদ্বোধনী জুটিতে ৫৩ রান যোগ করেন। প্রথম টি-টোয়েন্টিতে হাফ সেঞ্চুরি পাওয়া ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক এবার ফিরেছেন ২৭ রানে। শেমেইন ক্যাম্পবেল, জেনিলিয়ারা সুবিধা করতে না পারলেও স্বাগতিকদের রান দুইশ পার করেছেন ৪৯ রান করা ডটিন ও ৬৩ রানের ইনিংস খেলা জোসেফ। শেষ বেলায় শাবিকা গাজনাবির ১২ বলে অপরাজিত ২৪ রানের ক্যামিও অবদান রেখেছে দারুণভাবে। বাংলাদেশের হয়ে ফাহিমা খাতুন তিনটি এবং রাবেয়া খান নিয়েছেন দুটি উইকেট। এ ছাড়া তরুণ স্পিনার স্বর্ণাও পেয়েছেন একটি উইকেট। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের ছয়টি উইকেটই নিয়েছেন বাংলাদেশের স্পিনাররা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS