1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
Title :
ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক ব্যবসা-বাণিজ্যে ডিরেগুলেশনে বাজেটে অভূতপূর্ব পদক্ষেপ: এনবিআর চেয়ারম্যান সুনামগঞ্জের ৯০ কিলোঃ সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি’র টহল জোরদার গ্রাম-বাংলার জনপ্রিয় কাবাডি খেলার ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান সূচকের উত্থানে চলছে লেনদেন ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭–১ গোলে হারালো জার্মানি গাঁজাসহ পুত্রবধূ রেখে পালিয়েছেন শ্বশুর যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা ট্রাম্পের, খুলছে হরমুজ প্রণালি

ভারত সফর নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান-বিজিবি প্রধান

  • আপডেট : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫, ১১.০০ এএম
  • ৫৬ Time View

চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের নয়াদিল্লিতে ‘সীমান্ত সম্মেলনে’ যোগ দেবেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বিজিবি প্রধানের ভারত সফর নিয়ে ‘গোপনীয়তা’ অবলম্বন করছে বাহিনীটি- এমন অভিযোগ তোলা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে। তবে বিজিবি বলছে, ভারত সফর নিয়ে বিজিবির পক্ষ থেকে কোনো গোপনীয়তার চেষ্টা করা হয়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের বিভ্রান্তিমূলক পোস্ট করা থেকে বিরত থাকার পাশাপাশি গুজবে কান না দিতে অনুরোধ করেছে সংস্থাটি।

গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) দিনগত রাতে বিজিবির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ আহ্বান জানানো হয়।

বিজিবির ওই ফেসবুক পোস্টে বলা হয়েছে, দেশের কিছু গণমাধ্যমে ‘বিজিবি প্রধানের ভারত সফর নিয়ে গোপনীয়তা, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়’ শিরোনামে প্রকাশিত সংবাদটি বিজিবির নজরে এসেছে। সংবাদটি বিজিবির ভাবমূর্তি বিনষ্টের পাশাপাশি জনমনেও বিভ্রান্তি সৃষ্টি করছে। এ পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, গত ২৭ ডিসেম্বর বিজিবির ভেরিফায়েড ফেসবুক পেজে আগামী ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ভারতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ‘সীমান্ত সম্মেলন’ অনুষ্ঠিত হবে বলে পোস্ট দেওয়া হয়। এই ফেসবুক পোস্টের ওপর ভিত্তি করে দেশের গণমাধ্যমগুলোতে সংবাদও প্রকাশিত হয়েছে।

এ ছাড়া এই সম্মেলনের বিষয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক প্রেস ব্রিফিংয়েও উল্লেখ করা হয়েছে। অধিকন্তু, বর্তমানে সীমান্তে জনগণের সঙ্গে একাত্ম হয়ে বিজিবি যে ভূমিকা পালন করছে, ঠিক সেই সময়ে এ ধরনের নেতিবাচক পোস্টের কারণে সবার মনে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামী ১৭ থেকে ২১ ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। যেখানে বিজিবি ছাড়াও দেশের অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com