1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
Title :
ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক ব্যবসা-বাণিজ্যে ডিরেগুলেশনে বাজেটে অভূতপূর্ব পদক্ষেপ: এনবিআর চেয়ারম্যান সুনামগঞ্জের ৯০ কিলোঃ সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি’র টহল জোরদার গ্রাম-বাংলার জনপ্রিয় কাবাডি খেলার ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান সূচকের উত্থানে চলছে লেনদেন ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭–১ গোলে হারালো জার্মানি গাঁজাসহ পুত্রবধূ রেখে পালিয়েছেন শ্বশুর যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা ট্রাম্পের, খুলছে হরমুজ প্রণালি

বিটিভির সঙ্গীতানুষ্ঠান দোলনচাপায় আরমিন জামান

  • আপডেট : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫, ১০.৪২ এএম
  • ৭১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বিটিভিতে হিজল তমাল, শেকড়ের গান, দোলনচাঁপা, সঙ্গীতা, সুরের খেয়া, সুরসপ্তক প্রভৃতি অনুষ্ঠানে নিয়মিত সঙ্গীত পরিবেশন করে বাংলাদেশের সঙ্গীতে আলোড়ন সৃষ্টি করেন তরুণ প্রজন্মের জনপ্রিয় শিল্পী আরমিন জামান নিশু। গান মানুষের হৃদয় স্পর্শ করে। তার প্রথম মৌলিক গান মকসুদ জামিল মিন্টুর সুরে, গীতিকার-জাহাঙ্গীর রানার কথায় ‘আজ সারাটা বিকেল’ শ্রোতাদের হৃদয় ছুয়ে যায়। সব বয়সের মানুষের পছন্দ। আর সেই পছন্দের আলোকিত নাম আরমিন জামান। শিশুকাল থেকে সংগীতের হাতিখড়ি। সময়ের ব্যবধানে তিনি এখন জনপ্রিয় গানের পাখি হিসাবে পরিচিতি পেয়েছেন দেশে-বিদেশে।

আরমিন জামান ২০০২ সালের ২ মে জন্মগ্রহণ করেন। পাঁচ বছর থেকে সংগীতচর্চা শুরু করেন সঙ্গীত শিক্ষক রফিকুল ইসলাম ও মীর বাকীর তত্বাবধানে। অতঃপর বরিশাল শিল্পকলা একাডেমিতে দীর্ঘ সময়ের সঙ্গীত সাধনা। ২০১১ সালে চ্যানেল আইয়ের ক্ষুদে গান রাজে অংশগ্রহণ করে সঙ্গীত জগতে নজর কারেন। এসএসসি ও এইচএসসি বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে ত্রিশালের গ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে স্নাতকে অধ্যায়নরত রয়েছেন। বাংলাদেশ বেতারে নজরুল ও আধুনিক গানে তালিকাভুক্ত হন ২০২২ সালে। ২০২৪ সালে বিটিভিতে তালিকাভুক্ত হন নজরুল, আধুনিক ও লোকগানে। জেলা ও বিভাগীয় পর্যায়ে সঙ্গীতে নানা অর্জন রয়েছে তার। জাতীয় পর্যায়েও তিনি পুরস্কৃত হয়েছেন।

শিল্পী আরমিন জামান বলেন, আমার নজরুল সংগীতের প্রতি আলাদা একটা অনুপ্রেরণা কাজ করে। পড়াশোনার পাশাপাশি শুদ্ধ সংগীত চর্চা এবং অপ্রচলিত গানগুলোর অনুসন্ধান করে সেগুলোকে দর্শকের সামনে নিয়ে আসা আর শ্রুতিমধুর করে উপস্থাপন করতে চাই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com