1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
Title :
হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে ড. মুহাম্মদ ইউনূস এর অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিচারে আওতায় আনতে হবে এক্সক্লুসিভ মিনিসো অফারের সঙ্গে আসছে পার্ল হোয়াইট ভিভো ওয়াই৫০০ নোয়াখালীতে ইসলামী ব্যাংক আয়োজিত এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ সমাপ্ত ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত ভুয়া জেলেদের নিবন্ধন বাতিল করে প্রকৃত জেলেদের নিবন্ধিত করার আহ্বান অবশেষে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে

খেলার মাঠে আবারও মুখোমুখি হতে পারেন সাকিব-তামিম

  • আপডেট : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫, ৩.৫৬ পিএম
  • ৮২ Time View

জাতীয় দলের অধ্যায় শেষ দুজনেরই। সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তামিম ইকবাল। সাকিব আল হাসান ওয়ানডে থেকে অবসরে না গেলেও সার্বিক পরিস্থিতিতে বলা যায়, তার জন্য বন্ধ জাতীয় দলের দরজা। মাঠের ক্রিকেটে একসঙ্গে খেলার আর সুযোগ নেই সাকিব-তামিমের।

এবারের বিপিএলেও নেই সাকিব। তবে ভক্তদের জন্য সুখবর হলো—বাংলাদেশ ক্রিকেটের দুই মহাতারকা আবারও একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে মুখোমুখি হতে পারেন। সম্প্রতি ‘লিজেন্ড নাইন্টি’ ক্রিকেট লিগে নাম লিখিয়েছেন তামিম। যে লিগে আগে থেকেই আছেন সাকিব। ভারতের রায়পুরে আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।

টুর্নামেন্টে তামিমকে দলে ভিড়িয়েছে বিগ বয়েজ। সাকিব খেলবেন দুবাই জায়ান্টসের হয়ে। লিজেন্ডস লিগে সুযোগ পাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিশ্চিত করেছেন তামিম।

লিজেন্ড নাইন্টির পেজে তামিম বলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমি লিজেন্ড নাইন্টির অংশ হতে যাচ্ছি। আমি বিগ বয়েজের হয়ে খেলব। ৬ থেকে ১৮ ফেব্রুয়ারি আমাকে দেখা যাবে অন্য কিংবদন্তিদের সঙ্গে। লিজেন্ডারি একটি ব্যাপার হতে যাচ্ছে এটি।’

এতেই তৈরি হয়েছে সাকিব-তামিমের মুখোমুখি হওয়ার সম্ভাবনা। তবে সেটি কবে কখন, তা এখনও জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com