1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
Title :
মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় ৬২২ জন নিহত আহত ১৬৫২ : যাত্রী কল্যাণ সমিতি ব্যাংক কোম্পানি আইনের সংশোধনী দ্রুত বাস্তবায়নের আহ্বান আহসান এইচ মনসুরের ২০২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, বলছে সিপিডি প্রায় ৬ লক্ষ টাকা মূল্যমানের ১৯.৫ কেজি গাঁজা’সহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ স্বীকৃতি পেল কর্মসংস্থান ব্যাংক কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ৫ম দিনে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা মিথ্যা বক্তব্য প্রত্যাহার করলেন চলচ্চিত্র পরিচালক রাইসুল ইসলাম অনিক ক্ষমতার পালাবদলে নাম বদলে গেছে সিলেট চন্ডীপুল গোলচত্বর সহ অন্যান্য স্থাপনার

বলিউডকে চিরতরে বিদায় জানাচ্ছেন নোরা ফাতেহি

  • আপডেট : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫, ১১.২৭ এএম
  • ৬৮ Time View

বলিউডের একজন সুপরিচিত নাম হলো নোরা ফাতেহি। বাহুবলী থেকে শুরু করে স্ত্রী, বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি। অসাধারণ নৃত্যশৈলীর মাধ্যমে সবাইকে মুগ্ধ করেছেন বারবার। এবার বলিউডের পাশাপাশি হলিউডেও কাজ শুরু করলেন তিনি। শুরু করলেন মিউজিক অ্যালবামের যাত্রা। তাহলে কি চিরকালের জন্য অভিনয় জগতকে বিদায় জানালেন তিনি? কী বললেন নোরা? খবর হিন্দুস্তান টাইমসের

সম্প্রতি ভারতীয় একটি সাক্ষাৎকারে নোরা বলেন, ‘আমার ব্যক্তিগত কোনো জীবন নেই। আপনি যদি মনে করেন আমি অন্য কারোর জন্য নিজের জায়গা ছেড়ে দেব তাহলে আপনি ভুল ভাববেন। আমি এখানেও থাকব, ওখানেও থাকব, সর্বত্র থাকব আমি। যেমন সিনেমায় অভিনয় করেছি ঠিক তেমনি সংগীত জগতেও কাজ করব আমি।’

তিনি আরও বলেন, ‘আমার মোট তিনটি জগত রয়েছে। আমি যেহেতু কানাডায় জন্ম নিয়েছি, তাই সেটি আমার প্রথম জগৎ। মরক্কোয় আমি বহুদিন ছিলাম তাই সেখানে আমার অস্তিত্ব লুকিয়ে রয়েছে। সবশেষে ভারত এমন একটি দেশ যেখানে আমি আমার পরিচয় গঠন করতে পেরেছি, তাই এই দেশের সঙ্গেও আমার ভালোবাসা অপরিসীম।’

আমেরিকান গায়ক জেসন ডেরুলোর সঙ্গে স্নেক নামক একটি মিউজিক অ্যালবামে অভিনয় করেছেন তিনি। ডেরুলোর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি প্রথম প্রথম ভীষণ লজ্জা পেতাম। আমি নিজেই প্রথমে গানটি রেকর্ড করেছিলাম। প্রথমে ওঁর সঙ্গে কোনো সাক্ষাৎ হয়নি আমার। তবে যখন একসঙ্গে ভিডিওতে কাজ করেছি, তখন অনেক গল্প হয়েছে।’

নোরা আরও বলেন, ‘উনি আমাকে বেবি শব্দটির হিন্দি মানে জিজ্ঞাসা করার জন্য একদিন ফোন করেছিলেন। ভালো করে লক্ষ্য করে দেখবেন, উনি গানে জান্নু শব্দটি ব্যবহার করেছেন, সেটাই আমি বলেছিলাম। সবকিছু ভীষণ ভালো ছিল কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ভীষণ নার্ভাস ছিলাম এবং টেনশন করছিলাম।’

প্রসঙ্গত, সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের। দুর্ঘটনা ঘটে যাওয়ার পর নোরা ফাতেহিকে বাড়ি ছাড়তে হয়েছে। হলিউডের প্রথম সারির বেশ কয়েকজন তারকার বাড়ি ধ্বংস হয়ে গেছে এবং কয়েক লাখ কোটি টাকার সম্পত্তি হয়েছে নষ্ট। দাবানলের খবর ছড়িয়ে পড়ার পর নোরা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, ‘আমি ও আমার গোটা পরিবার সুরক্ষিত রয়েছি। আগুন লাগার পর মাত্র পাঁচ মিনিট হাতে পেয়েছি বাড়ি ছেড়ে দেওয়ার জন্য। তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাই এবং নির্ধারিত ফ্লাইট ধরি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com