1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
Title :
শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা পাশে ছিলাম, আছি এবং আজীবন থাকবো: প্রতিমন্ত্রী টুকু জলবায়ু আলোচনার পরিভাষা সহজ করতে প্রকাশিত হলো ‘কপ ও জলবায়ু পরিবর্তন শব্দকোষ’ তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য নিশ্চিত ও বাজারমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান জোরদারের তাগিদ কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নতুন ব্যবস্থাপনা পরিচালক রাব্বুর রেজা মাও সে-তুঙের দেওয়া উপহার অযত্নে; ভাসানীর ঐতিহাসিক ট্রাক্টর ও স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি প্রথম প্রান্তিক প্রকাশ করেছে জেনেক্স ইনফোসিস Price Sensitive Information of Genex Infosys PLC

তুরস্কে ভেজাল মদ পানে ৩৩ জনের মৃত্যু

  • আপডেট : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫, ১০.৩৪ এএম
  • ১১৮ Time View

তুরস্কের ইস্তানবুলে গত তিনদিনে ভেজাল মদ পানে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এবিসি নিউজ। 

প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনার পর দেশটির কর্তৃপক্ষ ভেজাল পানীয় জব্দে অভিযান জোরদার করেছে। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ভেজাল মদপানের কারণে আরও ৪৮ জন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। 

এবিসি বলছে, তুরস্কে নকল মদ পানে সম্প্রতি মৃত্যুর ঘটনা বেশ বেড়েছে। দেশটিতে মদের দাম ক্রমাগত বাড়তে থাকে অনেকে বিকল্প হিসেবে ভেজাল মদের দিকে ঝুঁকছে। গত বুধবার নকল মদ বিক্রির দায়ে ছয়জনকে আটক করেছে দেশটির পুলিশ। 

ইস্তানবুলের গভর্নরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গত ১ জানুয়ারি থেকে বিভিন্ন অভিযানে ২৯ টন ভেজাল মদ জব্দ করা হয়েছে। এ ছাড়া ভেজাল মদ বিক্রির দায়ে ৬৪টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে। 

বিবৃতিতে আরও বলা হয়, যারা নকল মদ তৈরি বা বিক্রি করে আমাদের কয়েক ডজন নাগরিকের মৃত্যু ঘটায় তাদের আমরা সন্ত্রাসীদের থেকে আলাদা বলে মনে করি না। এসব ব্যক্তির বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com