1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

তুরস্কে ভেজাল মদ পানে ৩৩ জনের মৃত্যু

  • আপডেট : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫, ১০.৩৪ এএম
  • ৯৯ Time View

তুরস্কের ইস্তানবুলে গত তিনদিনে ভেজাল মদ পানে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এবিসি নিউজ। 

প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনার পর দেশটির কর্তৃপক্ষ ভেজাল পানীয় জব্দে অভিযান জোরদার করেছে। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ভেজাল মদপানের কারণে আরও ৪৮ জন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। 

এবিসি বলছে, তুরস্কে নকল মদ পানে সম্প্রতি মৃত্যুর ঘটনা বেশ বেড়েছে। দেশটিতে মদের দাম ক্রমাগত বাড়তে থাকে অনেকে বিকল্প হিসেবে ভেজাল মদের দিকে ঝুঁকছে। গত বুধবার নকল মদ বিক্রির দায়ে ছয়জনকে আটক করেছে দেশটির পুলিশ। 

ইস্তানবুলের গভর্নরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গত ১ জানুয়ারি থেকে বিভিন্ন অভিযানে ২৯ টন ভেজাল মদ জব্দ করা হয়েছে। এ ছাড়া ভেজাল মদ বিক্রির দায়ে ৬৪টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে। 

বিবৃতিতে আরও বলা হয়, যারা নকল মদ তৈরি বা বিক্রি করে আমাদের কয়েক ডজন নাগরিকের মৃত্যু ঘটায় তাদের আমরা সন্ত্রাসীদের থেকে আলাদা বলে মনে করি না। এসব ব্যক্তির বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com