1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
Title :
ড. মুহাম্মদ ইউনূস এর অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিচারে আওতায় আনতে হবে এক্সক্লুসিভ মিনিসো অফারের সঙ্গে আসছে পার্ল হোয়াইট ভিভো ওয়াই৫০০ নোয়াখালীতে ইসলামী ব্যাংক আয়োজিত এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ সমাপ্ত ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত ভুয়া জেলেদের নিবন্ধন বাতিল করে প্রকৃত জেলেদের নিবন্ধিত করার আহ্বান অবশেষে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আল-নাসেরের মালিকানা পেতে যাচ্ছেন রোনালদো

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫, ৬.০২ পিএম
  • ৬৮ Time View

ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্যে যোগ দেওয়ার পর ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ দেখে ফেলেছিলেন অনেকে। নামটি যখন রোনালদো, শেষের আগে শেষ মানতে নারাজ তিনি। সৌদি আরবের ক্লাব আল-নাসেরে নিজেকে আরও ছড়িয়েছেন পর্তুগিজ যুবরাজ। এতটাই যে, আল-নাসেরের মালিকানায় ভাগ বসাতে চলেছেন সিআরসেভেন।

রোনালদোর সঙ্গে আরও এক মৌসুমের জন্য চুক্তির মেয়াদ বাড়িয়েছে আল-নাসের। তাতে অর্থের অঙ্কটা আকর্ষণীয়, সঙ্গে সম্ভাবনা তৈরি হয়েছে ক্লাবের মালিক হওয়ার। গোল ডটকমে আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদন অনুসারে, আল-নাসেরের মালিকানার পাঁচ শতাংশ পেতে যাচ্ছেন রোনালদো।

মালিকানার বাইরেও এক মৌসুমে ১৮৮ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই হাজার ২৯৫ কোটি টাকা) পাবেন রোনালদো। সেই হিসেবে প্রতি মাসে প্রায় ১৯১ কোটি টাকা, সপ্তাহে প্রায় ৪৪ কোটি টাকা, দিনে প্রায় ৬ কোটি ৩০ লাখ টাকা, ঘণ্টায় প্রায় ২৬ লাখ, মিনিটে প্রায় ৪৩ হাজার টাকা ও সেকেন্ডে প্রায় ৭১৬ টাকা আয় করবেন সিআরসেভেন।

আল-নাসেরের পক্ষ থেকে এসব চুক্তির ব্যাপারে জানানো হয়েছে, ক্লাবের প্রতি রোনালদোর নিবেদন চমৎকার। তিনি ক্লাবের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। নতুন চুক্তির সময় তিনি কিছু বিষয়ে ক্লাবকে বলেছেন, সেসব বিবেচনায় রাখা হয়েছে। আল-নাসেরের সঙ্গে আরও বিস্তৃত পরিসরে যুক্ত হয়ে তিনি ফুটবলকে ছড়িয়ে দেবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com