1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

অনুশীলনে ফিরবেন রাজশাহীর ক্রিকেটাররা

  • আপডেট : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫, ১০.২০ পিএম
  • ৮৫ Time View

বিপিএলে পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। প্রতি আসরেই ক্রিকেটারদের বেতন বকেয়া রাখে অনেক ফ্র্যাঞ্চাইজি। পারিশ্রমিক নিয়ে বিতর্ক পিছু ছাড়েনি চলমান আসরেও। যার রেশ ধরে আজ বুধবার (১৫ জানুয়ারি) সকালে অনুশীলন পর্যন্ত বর্জন করেছিল দুর্বার রাজশাহী।

বুধবার সকালে বাতিল করা হলেও আগামীকাল বৃহস্পতিবার থেকে ফের দলের অনুশীলনে যোগ দেওয়ার আশ্বাস দিয়েছেন রাজশাহীর ক্রিকেটাররা। টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনার পর তারা রাজি হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তবে, পারিশ্রমিক দেওয়ার ব্যাপারে কিছু জানা যায়নি।

ঢাকা ও সিলেট ঘুরে বিপিএল এখন চট্টগ্রামে। কাল থেকে চট্টগ্রাম পর্ব শুরু হবে। রাজশাহীর ম্যাচ ১৭ জানুয়ারি, সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। ম্যাচকে সামনে রেখে কাল সকাল ১০টায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করবে রাজশাহীরা ক্রিকেটাররা।

নতুন নামে চলমান বিপিএলে আসা রাজশাহীর ফ্র্যাঞ্চাইজিটি মাঠের ক্রিকেটে ভালো করতে পারছে না। এখন পর্যন্ত খেলেছে ছয় ম্যাচ। জয় পেয়েছে মাত্র দুটিতে। চার পয়েন্ট নিয়ে সাত দলের মধ্যে তাদের অবস্থান ষষ্ঠ। সর্বশেষ দলটির বিপক্ষে ঢাকা ক্যাপিটালস গড়েছে বিপিএলের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ২৫৪ রানের রেকর্ড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com