1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
Title :
গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ ওয়াইকেকে (YKK) বাংলাদেশ তার রজতজয়ন্তী উদযাপন করছে—যা আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তির প্রতীক মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সিলেটে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এআই উদ্ভাবন এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে রাইজ ও ডিজিটএক্স নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কাজী আনিচুর রহমানের গণসংযোগ ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ব্যাংককে আকিজ সিরামিকসের ‘ইভলভ বিয়ন্ড’ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে মেট্রো স্পিনিং

চ্যাম্পিয়নস ট্রফিতে তানজিদের থেকে লিটনের চাওয়া

  • আপডেট : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫, ১১.৫৬ এএম
  • ১১৪ Time View

শফিউল ইসলামের লেন্থ বল স্ট্রেইট ড্রাইভে চার লিটন দাসের ব্যাট থেকে। ডানহাতি এই পেসারের শর্ট বল স্কয়ার কাট করে তানজিদ হাসান তামিমের চার। পৃথক দুই ওভারে দুই চার। দুই বাউন্ডারিতে লিটন ও তানজিদ আষ্টেপৃষ্ঠে নিজেদের জড়িয়ে নিলেন রেকর্ড বুকে। 

বাংলাদেশে এর আগে স্বীকৃত কোনো টি-টোয়েন্টি ম্যাচে দুই ওপেনার একই ইনিংসে জোড়া সেঞ্চুরি পাননি। রোববার বিপিএলের ম্যাচে ঢাকা ক্যাপিটালসের দুই ওপেনার লিটন ও তানজিদ যথাক্রমে করেন ১২৫ ও ১০৮ রান। দুজন উদ্বোধনী জুটিতে ২৪১ রান জমা করেন। যা বিপিএলে যেকোনো উইকেটে বাংলাদেশে সর্বোচ্চ। তাদের ব্যাটে ভর করে ঢাকা ১ উইকেটে ২৫৪ রান করে। এটাও বিপিএলে সর্বোচ্চ দলীয় রান। পরবর্তীতে ১৪৯ রানে তারা হারায় দুর্বার রাজশাহীকে। এটাও বিপিএলে সর্বোচ্চ রান ব্যবধানে জয়।

লিটন টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি পেয়েছেন। তানজিদ দ্বিতীয়। লিটন অফফর্ম কাটিয়ে উঠে রানে ফিরেছেন। তানজিদ রান পাচ্ছিলেন। কিন্তু বড় ইনিংস আসছিল না। দুজন এই ম্যাচে প্রাপ্তির স্রোতে ভেসেছেন। চার-ছক্কা পসরা সাজিয়ে বসেছিলেন তারা। তানজিদ ৬৪ বলে ৬ চার ও ৮ ছক্কায় ১০৮ রানের ইনিংসটি সাজান। লিটন ৫৫ বলে ১০ চার ও ৯ ছক্কায় ক্যারিয়ার সেরা ১২৫ রানের ইনিংসটি খেলেন। 

দিনের শেষে লিটনের মুখে হাসি ফুটলেও সারাদিন যা হয়েছে তাতে বিষন্ন হলেও হতে পারেন। অফফর্মের কারণে চ্যাম্পিয়নস ট্রফিতে তাকে রাখা হয়নি। তার সতীর্থ তানজিদ অবশ্য জায়গা করে নিয়েছেন। দুবাই ও পাকিস্তানে উড়াল দেওয়ার আগে বাঁহাতি ওপেনারের এমন ইনিংস বেশ আত্মবিশ্বাস জোগাবে বলেই বিশ্বাস করেন লিটন। 
সতীর্থর কাছে দাবিও করে রেখেছেন। সেটা কী? সংবাদ সম্মেলনে বলেছেন সেই কথা, ‘‘চ্যাম্পিয়নস ট্রফিতে তামিম দলে সুযোগ পেয়েছেন। এজন্য তাকে অভিনন্দন।  চাইবো যেন এই পারফরম্যান্সটা ওখানেও শো করে। শুধু তামিম নয়, যেহেতু আমি বাংলাদেশ দলে খেলি, আমার সতীর্থ যারা আছে। চাইবো বাংলাদেশ যেন ভালো ফল করে।’’ 

নিজেদের গতকালের ব্যাটিং নিয়ে লিটন বলেছেন, ‘‘দেখেন ওর ইনিংস…… যখনই একটা মানুষ সেঞ্চুরি করে, বড় ইনিংস খেলে তার সাথে সতীর্থর ভূমিকাটা গুরুত্বপূর্ণ। কিছু ওভার দেখবেন আমি অ্যাটাক করেছি, কিছু ওভার দেখবেন ও অ্যাক্ট করেছে। যে কারণে মাঝের ওভারে বাড়তি চাপ আসেনি। সহজে কয়েকটা ওভার সিঙ্গেল খেলতে পেরেছি। আমার মনে হয় দুইজনই আমরা ভালো ব্যাটিং করেছি, দুইজনই ডোমিনেটিং ইনিংস খেলেছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com