1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

আমার প্রতিদ্বন্দ্বী রুক্মিণী : দেব

  • আপডেট : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫, ১১.৫৪ এএম
  • ৭০ Time View

দেবের ‘খাদান’-এর বিশাল সাফল্যের পরেই মুক্তি পাচ্ছে টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্রের ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’। এই সিনেমার নিবেদক, যৌথ প্রযোজক দেব। গতকাল শনিবার রাম কমল মুখোপাধ্যায় পরিচালিত সিনেমার ট্রেলার মুক্তি পেল ।

এদিন সাংবাদিকের সামনে অনুষ্ঠানের অভিনেতা দেব বলেন, ‘এর আগে পরিচালক রামকমল মুখোপাধ্যায় হিন্দি সিনেমার জন্য জাতীয় স্তরের পুরস্কার পেয়েছেন। আর এই সিনেমা দিয়ে বাংলা বিনোদন দুনিয়ায় পা রাখলেন তিনি। আমার বিশ্বাস, ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’ তাকে আরও একটি জাতীয় স্তরের পুরস্কার এনে দেবে।’ একইসঙ্গে এ-ও দাবি দেবের, ‘সিনেমার নায়িকা রুক্মিণীই নাকি তার প্রতিদ্বন্দ্বী! একের পর এক বেড়া টপকে এগিয়ে যাচ্ছেন!’

এরপর নিজেই প্রসঙ্গ তুলে জবাব দিলেন, “প্রতিদ্বন্দ্বিতা হবে কী? শুরু হয়ে গিয়েছে। ‘বিনোদিনী’র প্রচার নাকি ‘খাদান’-এর মতো হচ্ছে না! অভিযোগ নায়িকার। ওর মধ্যে আমার ছায়া দেখতে পাই। একই রকম খিটখিটে, খুঁতখুঁতে।” আরও দাবি করেন রুক্মিণী, খুব অল্প সময়ে নায়িকা ‘বিনোদিনী’ চরিত্রে অভিনয় করছেন। দেব তাই হিংসা করেন তাকে।

ট্রেলারে আরও একবার নিজেকে দেখে আবেগে ভেসেছেন রুক্মিণী। চোখের জল সামলাতে মুখ লুকিয়েছেন দেবের কাঁধে। জানিয়েছেন, এই চরিত্র তাকে অভিনয়ের অন্য এক জগতে পৌঁছে দিয়েছে। যা আজীবন সঙ্গে থেকে যাবে তার। দেবের কাছে তিনি ঋণী, পুরুষশাসিত বিনোদন দুনিয়ায় ‘নারীকেন্দ্রিক’ চরিত্রে অভিনয়ের সাহস জোগানোর জন্য। সকল বাধা পেরিয়ে অবশেষে ২৩ জানুয়ারি মুক্তি পেতে চলেছে এই সিনেমা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com