1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ভৈরবে র‍্যাবের অভিযানে ১৩ টি হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে চট্টগ্রামে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক-এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা সিলেটের জেলাপ্রশাসক সারওয়ার আরম প্রত্যাহার, শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ খুশি কালিয়ায় সায়রাত সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করে দুঃখ প্রকাশ অভিযোগকারীর

আকুর বিল পরিশোধের পর রিজার্ভ কমলো

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫, ৮.৪৫ পিএম
  • ৬৪ Time View

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের পর বাংলাদেশ ব্যাংকের বিদেশি মুদ্রার সঞ্চিতি (রিজার্ভ) কমে ২০ বিলিয়ন মার্কিন ডলারে চলে এসেছে। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা।

হুসনে আরা শিখা বলেন, আজকে গত দুই মাসের (নভেম্বর ও ডিসেম্বর) আকু বিল ১ দশমিক ৬৭ বিলিয়ন বা ১৬৭ কোটি ডলার পরিশোধ করা হয়েছে। আকুর বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৪ দশমিক ৯ বিলিয়ন ডলারে এসেছে। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ গণনার মান অনুযায়ী রিজার্ভ এখন ২০ বিলিয়ন ডলার হয়েছে।

গত বছরের ২৯ ডিসেম্বর আইএমএফের তথ্য হিসাব অনুযায়ী, দেশে এখন রিজার্ভ বিপিএম৬ হিসেবে দুই হাজার ১৩৩ কোটি ৫০ লাখ ৯০ হাজার ডলার। তবে, ব্যয়যোগ্য রিজার্ভ এক হাজার ৬০০ কোটি ডলারের ঘরে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের হিসাবে, দেশে মোট রিজার্ভ দুই হাজার ৬০৯ কোটি ৯৯ লাখ ৭০ হাজার ডলার।

ওইদিন রিজার্ভ বিপিএম৬ অনুসারে ২১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনে আরা শিখা বলেন, রিজার্ভ একবার কমবে, একবার বাড়বে। এটাই স্বভাবিক প্রক্রিয়া। তবে, এখন প্রবাসী আয়ের প্রবাহ ইতিবাচক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com