1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
Title :
আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট চতুর্থ শিল্পবিপ্লবের পথে ওয়ালটনের মতো প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশ ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় একদিনে পৃথক অভিযানে ২৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-৯ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সাড়ে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ ঢাকা-চট্টগ্রাম রুটে আধুনিক ইলেকট্রিক ট্রেন, শেষ হয়েছে নকশার কাজ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আমরা টেকনোলজিস পুঁজিবাজার গতিশীল করতে কোম্পানি আইনে নতুন বিধানের সুপারিশ ডিবিএর কুমিল্লায় মাদক উদ্ধারে বিশেষ পুরস্কার পেলেন ব্রাক্ষণপাড়া থানার ওসি ফারুক কুমিল্লায় পুলিশের শ্রেষ্ঠত্বে দাউদকান্দির চমক, শ্রেষ্ঠ সার্কেল ও ওসি দুই স্বীকৃতিই দাউদকান্দির কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

অসুখী মানুষের আচরণে যেসব লক্ষণ প্রকাশ পায়

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫, ৩.০৩ পিএম
  • ১১৪ Time View

সংসারে আমাদের একটি রুটিন তৈরি হয়ে যায়। সেই রুটিন অনুযায়ী আমরা কাজ করি, ঘরে ফিরি, ঘরের মানুষদের সঙ্গে সুখ, দুঃখ ভাগাভাগি করে নেই। এই রুটিন অনুযায়ী চলতে চলতে সুখি নাকি অসুখী মানুষ হয়ে উঠলাম, সেই প্রশ্নটির উত্তর আর খোঁজা হয়ে ওঠে না। ‘সাইকোলজি টুডে’ অসুখী মানুষের ১২ টি লক্ষণের কথা উল্লেখ করেছে। এগুলোতে একবার চোখ বুলিয়ে মিলিয়ে নিতে পারেন অসুখী মানুষের সমীকরণ।

১. ফুরফুরে অনুভব না করা: সাপ্তাহিক ছুটির আগে দিনে অফিস থেকে ফিরেও যদি ফুরফুরে অনুভব না করেন তাহলে বুঝতে হবে কাজের ঘানি টানতে টানতে আপনি ক্লান্ত। শরীর ও মন একসঙ্গে কোনো কাজ করতে উৎসাহ দিচ্ছে না।

২. উদ্দেশ্যহীনভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার: উদ্দেশ্যহীনভাবে আপনি যদি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন আর স্ক্রল করতেই থাকেন, বুঝবেন, জীবন সম্পর্কে আপনার আগ্রহ কমে যাচ্ছে।

৩. বেশি অথবা কম খাওয়া: প্রয়োজনের অতিরিক্ত বেশি বা কম খাবার গ্রহণ করাও অসুখী মানুষের লক্ষণ। এ ছাড়া একজন অসুখী মানুষ খাবারের স্বাদ আলাদা অনুভব করতে পারেন না। আবার দেখা যায় যে, খাবার ছাড়া অন্য কোনো কিছুতে আগ্রহ নেই।

৪. ভবিষ্যত নিয়ে কথা বলতে আগ্রহী নন: ভবিষৎ পরিকল্পনা সাজানোর জন্য মানসিক উৎসাহ দরকার হয়। আপনি যদি ভবিষৎ নিয়ে কথা বলার বা পরিকল্পনা করার আগ্রহ হারিয়ে ফেলেন বুঝতে হবে আপনি অসুখী হয়ে উঠেছেন।

৫. অভিযোগ আর অভিযোগ: চারপাশের পরিবেশ, পরিবার, প্রিয়জনদের প্রতি যদি শুধু অভিযোগ আর অভিযোগ জমা হয় তাহলে আপনি ক্রমে নেতিবাচকতার দিকে এগিয়ে যাচ্ছেন এবং অসুখী মানুষ হয়ে উঠছেন। এতে অনেক রকম স্বাস্থ্য ঝুঁকিও বাড়তে থাকে।

৬. সঙ্গীর সঙ্গে ঘনিষ্টতার ঘাটতি: একজন অসুখী মানুষ সঙ্গীর সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে পারেন না। এরা প্রকৃতপক্ষে একা হয়ে পড়েন। অন্যরাও এদেরকে এড়িয়ে চলতে শুরু করে।

৭. সিদ্ধান্ত নিতে দেরি করেন: অসুখী মানুষেরা যেকোন  সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে দ্বিধায় পড়ে যান। সিদ্ধান্তহীনতায় ভুগতে শুরু করেন। আবার কোনো সিদ্ধান্ত নেওয়ার পরেও ভাবতে থাকেন ভুল সিদ্ধান্ত নিয়েছেন।

৮. অতিরিক্ত খরচ: অসুখী মানুষ অতিরিক্ত খরচ করতে দ্বিধা করেন না। ফলে জীবন যাপনে ভারসাম্যহীনতা তৈরি হয়।  আবার অতিরিক্ত খরচ হয়ে গেলে অনুশোচনা করতে শুরু করেন।

৯. ঘুমের বেহাল দশা: ঘুম মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করার শক্তি যোগায়, মানসিকভাবে ভালো রাখে। কিন্তু স্লিপ সাইকেল ঠিক না থাকলে মানুষের দুশ্চিন্তা বাড়তে থাকে। নিজেকে অসুখী ভাবতে শুরু করেন।

১০. লম্বা, গভীর কথোপকথনে আগ্রহী নন: অসুখী মানুষেরা দীর্ঘ এবং গভীর আলাপে আগ্রহী হতে চান না। অন্যরাও এমন মানুষের সঙ্গে গল্প করতে চান না। 

১১. নিজের সঙ্গে নেতিবাচক কথোপকথন: অসুখী মানুষ আত্মবিশ্বাসী হয়ে  উঠতে পারেন না। এরা হীনম্মন্যতায় ভুগতে শুরু করেন। ছোট ছোট কথায় কে কী ভাবলো এই নিয়ে দুশ্চিন্তা শুরু করেন।

১২. অল্পতেই রেগে যান, প্রতিক্রিয়া দেখান: অসুখী মানুষেরা যেকোন ছোট ছোট বিষয়ে বড় নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়ে পরিস্থিতি খারাপের দিকে নিয়ে যান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com