1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

মাঠ ছেড়ে হাসপাতালে বুমরা

  • আপডেট : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫, ১১.২২ এএম
  • ৮৪ Time View

এই যশপ্রীত বুমরাকে থামাবে কে? বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতীয় পেসার যা করছিলেন তাতে এই প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছিল না। প্রতিপক্ষ দলে স্টিভেন স্মিথ, ট্রাভিস হেডদের মতো যত বড় নামই থাকুক না কেন!

বুমরার থামার একমাত্র উপায় হয়তো চোট। এবং, শেষ পর্যন্ত সেটাই হলো। বুমরা পড়লেন চোটে। মাঠ ছাড়লেন, স্ক্যান করতে ছাড়তে হলো স্টেডিয়ামও! যদিও তিনি কীসের চোটে পড়েছেন সেটা এখনো জানা যায়নি।

সিডনি টেস্টে লাঞ্চের পর মাত্র এক ওভার বোলিং করেছিলেন বুমরা। এরপরই বিরাট কোহলির সঙ্গে কথা বলে মাঠ ছাড়েন এই পেসার। রোহিত শর্মা নিজেকে সরিয়ে নিলে সিডনি টেস্টে নেতৃত্ব দিচ্ছিলেন বুমরা। সেই দায়িত্ব মাঠ ছাড়ার আগে কোহলিকে বুঝিয়ে দিলেন!

বুমরার না থাকা প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের জন্য বড় স্বস্তি হওয়ারই কথা ছিল। বুমরা মাঠ ছাড়ার পর ফক্স ক্রিকেটে তো মার্ক ওয়াহ এমনও বলেছেন যে, ‘অস্ট্রেলিয়া বোধ হয় এখন সবচেয়ে সহজে ব্যাটিং করতে পারবে।’

বুমরা সর্বশেষ বোলিং করেছিলেন ম্যাচের ৩১তম ওভারে। অস্ট্রেলিয়ার উইকেট ছিল ৫টি। বুমরা বোলিং না থাকলেও ইনিংসের পরের ২০ ওভারের মধ্যে অস্ট্রেলিয়ার বাকি উইকেট তুলে নিয়েছেন অন্য বোলাররা। দুটি করে উইকেট নিয়েছেন প্রসিধ কৃষ্ণা ও নীতীশ রেড্ডি, একটি মোহাম্মদ সিরাজ।

মাঠ ছাড়ার আগে বুমরা অস্ট্রেলিয়ার প্রথম ৫ উইকেটের ৪টিই তুলে নিয়েছেন। সব মিলিয়ে বোর্ডার–গাভাস্কার ট্রফিতে বুমরার উইকেটসংখ্যা দাঁড়িয়েছে ৩২–এ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com