1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

বিপিএলে এক ম্যাচে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়ল তাসকিন

  • আপডেট : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫, ৩.৪৫ পিএম
  • ২০২ Time View

একদিনের বিরতি দিয়ে মাঠে গড়িয়েছে বিপিএল। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী। ঢালিউড সুপারস্টার শাকিব খানের ঢাকা তারকাবহুল দল হলেও প্রথম ম্যাচটা আশানুরূপ কাটেনি তাদের। এই ম্যাচে তাই ঘুরে দাঁড়াতে মরিয়া স্বাগতিকরা। সুযোগ ছিল বড় স্কোর গড়ার। তবে, তাসকিনের বিপিএলসেরা বোলিংয়ে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি ঢাকা। ক্রিকেট ইতিহাসের ৩য় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৭ উইকেট প্রাপ্তি তাসকিনের।

আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৭৪ রান তোলে ঢাকা। দলটির হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৫০ রান করেন শাহাদাত হোসেন দিপু। আর বল হাতে ৪ ওভারে ১৯ রান খরচায় ৭ উইকেট নেন পেসার তাসকিন আহমেদ। যা বিপিএলের ইতিহাস সেরা বোলিং ফিগার।

ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি ঢাকার। দলীয় ৫ রানের মাথায় ফেরেন ওপেনার লিটন দাস। ৫ বল খেললেও রানের খাতাই খুলতে পারেননি তিনি। এরপর আরেক ওপেনার তানজিদ তামিমও বিদায় নেন দ্রুতই। দলীয় ১৪ রানের মাথায় ফেরেন এই বাঁহাতি ওপেনার। দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা। তবে, স্টিফেন ইসকিনাজি ও শাহাদাত হোসেন দিপুর ব্যাটে ঘুরে দাঁড়ায় দলটি।

এই দুইজন মিলে গড়েন ৭৯ রানের জুটি। দলীয় ৯৩ রানের মাথায় ইসকিনাজির বিদায়ে তৃতীয় উইকেট হারায় ঢাকা। ২৯ বলে ৪৬ রান আসে তার ব্যাট থেকে। আর দিপু করেন ৪১ বলে ৫০ রান। এই দুইজনের ব্যাটে চড়ে ভালো সংগ্রহের ভিত গড়ে ঢাকা। পরবর্তীতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা। শেষমেশ ১৭৪ রানে থামে দলটি। দুর্বার রাজশাহী প্রথম ম্যাচে স্কোরকার্ডে বড় রান জমা করেও বোলারদের ব্যর্থতায় হেরেছে। তাই এই ম্যাচে জয় তুলতে মরিয়া লম্বা সময় পর বিপিএলে ফেরা দলটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com