1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
Title :
বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার হরপিুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন

বিপিএলের পর্দা উঠছে আগামীকাল

  • আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৩.২৫ পিএম
  • ৭৭ Time View

 একই পঞ্জিকাবর্ষে দুই বিপিএল! সর্বশেষ ২০২৪ সালের আসর শুরু হয়েছিল চলতি বছরের ১৯ জানুয়ারি। ফাইনাল হয়েছিল ১ মার্চ। ২০২৫ সালের আসরও শুরু হচ্ছে ২০২৪ সালেই।

আগামীকাল সোমবার (৩০ ডিসেম্বর) পর্দা উঠবে একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিপিএলের ১১তম আসরের। অর্থাৎ ইতিহাসের সাক্ষী জুলাই বিপ্লবের বছরের দুটি দিন পাচ্ছে ২০২৫ বিপিএল।

উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। দুপুর দেড়টায় শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। প্রথম দিনে হবে দুটি ম্যাচ। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস। এই ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

এবারের বিপিএলে ৭ দলের অংশগ্রহণে মোট ৪৬ ম্যাচ খেলা হবে। ডাবল রাউন্ড রবিন পদ্ধতিতে হবে গ্রপ পর্বের খেলা। অর্থাৎ প্রথম পর্বে প্রত্যেক দল একই দলের মুখোমুখি হবে দুবার।

গ্রুপ পর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের সেরা ৪ দল খেলবে প্লে-অফ। এই পর্বে হবে ৩টি ম্যাচ; কোয়ালিফায়ার-১, ইলিমিনেটর ও কোয়ালিফায়ার-২।

টেবিলের সেরা দুটি দল খেলবে কোয়ালিফায়ার-১। এই ম্যাচে যে দল জিতবে তারা সরাসরি চলে যাবে ফাইনালে।

আর টেবিলের তৃতীয় ও চতুর্থ দল খেলবে ইলিমিনেটর। এই ম্যাচে যে দল হারবে তাদেরকে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। জয়ী দল ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে কোয়ালিয়ার- ১ এ হেরে যাওয়া দলের। আগের বাক্যে উল্লেখিত দল দুটির মধ্যকার কোয়ালিফায়ার-২ এ যে দল জিতবে দ্বিতীয় দল হিসেবে তারাই যাবে ফাইনালে।

ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি শেরে বাংলায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com