1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
Title :
বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার হরপিুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন

পিএসএলের ড্রাফটে সাকিব

  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ৯.৫৬ পিএম
  • ৭০ Time View

বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টার বয় সাকিব আল হাসান। এই তারকা অলরাউন্ডারকেই এবার হয়তো দেখা যাবে না বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। বাংলাদেশের হয়ে সাকিবকে আদৌ আর খেলতে দেখা যাবে কিনা তা নিয়েও চলছে জল্পনা কল্পনা। এর মধ্যে সাকিব অবশ্য বসে নেই। দাপিয়ে বেড়াচ্ছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট।

কদিন আগেই খেলেছেন আবুধাবি টি-টেন টুর্নামেন্ট। এরপর খেলেছেন লঙ্কা টি-টেনেও। এবার জানা গেছে সাকিব নাম জমা দিয়েছে পাকিস্তান সুপার লিগের ড্রাফটে। পিএসএল কতৃপক্ষ নিজেদের পেইজে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছে। আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএলের ড্রাফট। সেখানে নাম জমা দিয়েছে বিশ্বের নামি দামি সব তারকা করা। এর মধ্যে আছেন মুস্তাফিজুর রহমানও। সেই সঙ্গে নাম লিখিয়েছেন উসমান খাওয়াজা, ডেভিড উইলি, জেসন রয়, সিকান্দার রাজা, টম কারান, ডেভিড মালান।

চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে কিছুটা দেরিতে শুরু হবে পিএসএলের আসর। সবকিছু ঠিক থাকলে এপ্রিলের শুরু থেকে মে মাসের মাঝামাঝি অনুষ্ঠিত হবে পাকিস্তানের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগটি। তবে পিএসএলের কোনো দলে সাকিব সুযোগ পেলে পুরোদস্তর অলরাউন্ডার হিসেবে খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে অনেক যদি কিন্তুর ওপর।

কারণ বোলিং অ্যাকশনে ত্রুটি থাকায় ইংল্যান্ডের পাশাপাশি আন্তর্জাতিক ও বাংলাদেশের বাইরের ঘরোয়া ক্রিকেটেও বোলিং করতে পারবেন না তিনি। চলতি মাসের শুরুর দিকে ইংল্যান্ডের বার্মিংহামের অদূরের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগের কাছে পরীক্ষা দিয়েছিলেন সাকিব। তবে সেই পরীক্ষায় পাস করতে পারেননি তিনি। এরপর গত সপ্তাহে সাকিব আবারও চেন্নাইতে বোলিং পরীক্ষা দিয়েছেন। তিনি অপেক্ষায় আছেন সেই রিপোর্টের।

বোলিংয়ে নিষিদ্ধ হওয়ার আগে বল হাতে বেশ ছন্দেই ছিলেন সাকিব। পাকিস্তান সফরে প্রথম টেস্টে চারটি ও দ্বিতীয় টেস্টে নিয়েছিলেন একটি উইকেট। পাকিস্তান সফর শেষ করে বাংলাদেশে না ফিরে সারের হয়ে একটি ম্যাচ খেলতে ইংল্যান্ডে গিয়েছিলেন সাকিব। কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন-ওয়ানের ম্যাচে সমারসেটের বিপক্ষে খেলে ভারত সফরের প্রস্তুতি নিয়েছিলেন তিনি। ২০১১-১২ মৌসুমের পর কাউন্টি ক্রিকেটে ফিরেই বল হাতে আলো ছড়িয়েছিলেন বাঁহাতি এই স্পিনার। প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়া সাকিব দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট।

ব্যাটিংয়ে ব্যর্থ হলেও সবমিলিয়ে ম্যাচে ১৯৩ রানে ৯ উইকেট নিয়ে ভারত সফরের প্রস্তুতিটা বেশ ভালোভাবেই নিয়েছিলেন তিনি। এই ম্যাচই কাল হয়ে দাঁড়ায় সাকিবের জন্য। তার বোলিং নিষিদ্ধ ঘোষণা করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংল্যান্ডের কাউন্টি, দ্য হান্ড্রেড কিংবা ইসিবির অধীনে যেকোন ম্যাচ খেলার ছাড়পত্র পেতে তাকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে বলা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com