1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
Title :
বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর— বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২ শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা আজাদ আহমেদ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পরিচালক নিযুক্ত পুলিশ প্লাজা কনকর্ডের ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসায়িক সম্ভাবনা ও ব্যাংকিং সেবা নিয়ে কমিউনিটি ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত খাশিয়াল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তুহিনের নির্বাচনী প্রচারণা উপায় উন্মাদনা ক্যাম্পেইনে রাইডু বাইক জিতলেন ব্রাহ্মণবাড়িয়ার মো. আবু মুসা ভূঁইয়া ভূয়া পত্রিকা দৈনিক সিলেট বুলেটিন এর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দুর্বৃত্তরা সিলেটে ভোর রাতে দাড়িয়ে থাকা ৪ বাসে আগুন নিয়েছে

ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়া করে ইতিহাস গড়ল বাংলার মেয়েরা

  • আপডেট : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১২.১৮ পিএম
  • ১২০ Time View

নারীদের লিস্ট-‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে বাংলার মেয়েরা। সোমবার (২৩ ডিসেম্বর, ২০২৪) রাজকোটের নিরাঞ্জন শাহ স্টেডিয়ামে ‘সিনিয়র উইমেন ওয়ানডে ট্রফি’র কোয়ার্টার ফাইনালে হরিয়ানার বিপক্ষে ৩৯০ রান তাড়া করে জিতে নতুন ইতিহাস গড়ে। যা নারীদের ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়া করে পাওয়া জয়।

এর আগে নারীদের ওয়ানডে তথা লিস্ট-‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ ৩০৫ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল। ২০১৯ সালে নিউ জিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ক্যান্টারবেরির বিপক্ষে নর্দার্ন ডিস্ট্রিক্ট গড়েছিল সেই রেকর্ড। আর আন্তর্জাতিক মঞ্চে চলতি বছর শ্রীলঙ্কার মেয়েরা ৩০৫ রান তাড়া করে জিতেছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। যা সর্বোচ্চ রান তাড়া করে পাওয়া জয়ের রেকর্ড।

এদিন হরিয়ানা আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৩৮৯ রান করে। শেফালি ভার্মা ১১৫ বলে ১৯৭ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। তার ইনিংসে ২২টি চার ও ১১টি ছক্কার মার ছিল। এটা ছিল এবারের আসরে তার দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে উত্তর প্রদেশের বিপক্ষে তিনি ৯৮ বলে ১৩৯ রান করেছিলেন।

জবাব দিতে নেমে বাংলার মেয়েরাও ঝড় তোলে ব্যাট হাতে। ৯ ওভারেই তুলে ফেলে ১০০ রান। এ সময় দারা গুজার ৪৯ বলে ৬৯ ও স্বস্তি মন্ডল ২৯ বলে করেন ৫২ রান। ওয়ান ডাউনে নামা তনুশ্রী সরকার ৮৩ বলে ২০ চারে ১১৩ রানের ইনিংস খেলেন। এরপর উইকেটরক্ষক ব্যাটার প্রিয়াংকা বালা ৮টি চার ও ১ ছক্কায় ৮৮ রানের ইনিংস খেলে জয়টা নাগালে নিয়ে আসেন। শেষ দিকে প্রতিভা ২৮ ও ঋষিতা বসু ১১ রানের ইনিংস খেলে ৪৯.১ ওভারে রেকর্ড রান তাড়া করার জয় নিশ্চিত করেন। নিশ্চিত করেন সেমিফাইনাল।

ম্যাচসেরা হন সেঞ্চুরি হাঁকানো বাংলার তনুশ্রী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com