1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
Title :
চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির

আজ মিরপুর মাতাবেন রাহাত ফতেহ আলী খান

  • আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ১২.২৭ পিএম
  • ৮৪ Time View

আগামী ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএলের একাদশ আসর। তার আগে আজ মিরপুরের শের- ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জমজমাট এক উদ্বোধনী অনুষ্ঠান। বিকাল সাড়ে ৩টা থেকে অনুষ্ঠান শুরুর কথা রয়েছে। এই অনুষ্ঠানে গান গাইবেন পাকিস্তানের বিখ্যাত শিল্পী রাহাত ফতেহ আলী খান এবং তার দল। 

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস এবং অ্যাভোয়েড রাফাও গান গাইবেন সেখানে। এছাড়াও বাংলাদেশি শিল্পীদের মধ্যে আসিফ আকবর, মুজা, জেফার রহমান, সঞ্জয় এবং হান্নানের পারফর্ম করার কথা রয়েছে এই অনুষ্ঠানে।

এবারের বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ঢাকার বাইরে চট্টগ্রাম ও সিলেটেও হবে। ২৫ ডিসেম্বর চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে এবং ২৭ ডিসেম্বর সিলেট জেলা স্টেডিয়ামে হবে এই অনুষ্ঠান। 

বিপিএল আয়োজনে বিসিবির সঙ্গে একসঙ্গে কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সম্মিলিত ব্যবস্থাপনায় ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৫’ এবং ‘তারুণের উৎসব ২০২৫’ আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল আগেই। গেল ১ ডিসেম্বর তারুণ্যের উৎসব অনুষ্ঠানে বিপিএলের মাস্কট ‘ডানা-৩৬’ উন্মোচন করা হয়েছিল। এর আগে প্রদর্শন করা হয়েছিল জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে নির্মিত প্রমাণ্য চিত্র ‘জুলাই-অনির্বাণ’।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com