1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন
Title :
রংপুর মহানগর পুলিশের অভিযানে ৩২ জন গ্রেপ্তার, চোরাচালানের পণ্য জব্দ ইনফিনিক্স ক্যাম্পাস কাপ ২০২৬ ফাইনাল আসর বসছে ৮ আগস্ট ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নিকট সিলেট সেটেলমেন্ট আমিনস ইউনিয়নে স্মারকলিপি প্রদান সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইফাদ আনছে ৫০০ সিসির রয়েল এনফিল্ড

  • আপডেট : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২, ৫.৪৮ পিএম
  • ১৮৭ Time View

বর্তমানে ১৬৫ সিসি পর্যন্ত মোটরবাইক বাজারে ছাড়ার অনুমতি থাকলেও বানিজ্য মন্ত্রনালয় এই বিধি সংশোধন করে ৫০০ সিসি করায় অচিরেই বাংলাদেশের বাজারে উচ্চ ক্ষমতার মোটরসাইকেল পাওয়া যাবে।

সৌখিন মোটর বাইকারদের স্বপ্ন এখন বাস্তব হতে চলছে। যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী মোটরসাইকেল ব্র্যান্ড “রয়েল এনফিল্ড” ৩৫০ থেকে শুরু করে ৫০০ সিসির উচ্চ ক্ষমতা সম্পন্ন মোটরসাইকেল বাংলাদেশের বাজারে আসছে ইফাদ মটরসের হাত ধরে। নতুন নীতিতে মোটরসাইকেলের সিসি সীমা ১৬৫ থেকে বাড়িয়ে ৫০০ সিসি পর্যন্ত করা হয়েছে।

ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু জানান, রয়েল এনফিল্ডের সঙ্গে ইফাদের একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে, যার আওতায় তারা বাংলাদেশে রয়েল এনফিল্ডের মোটরসাইকেল বিপণন করবে। পাশাপাশি এই ব্র্যান্ডের মোটরসাইকেল কারখানা স্খাপনের কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে।

তিনি আরও জানান, অত্যাধুনিক কারখানাটি চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগরে স্থাপন করা হচ্ছে এ জন্য ৩০ একর জমি নিয়েছে ইফাদ।

ইফাদ মটরসের ম্যানেজিং ডিরেক্টর তাসকিন আহমেদ বলেন, এতদিন বাংলাদেশে ১৬৫ সিসির ওপর মোটরসাইকেল বাজার ছাড়ার সুযোগ ছিলো না। উচ্চ ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেল বাজারে ছাড়ার বাঁধা দূর হওয়ায় এখন অনেক কোম্পানি এ খাতে বিনিয়োগ করবে।

সিসি সীমা ৫০০ করায় ইফাদ মটরস দ্রুততম সময়ের মধ্যে রয়েল এনফিল্ডের মোটরসাইকেল বাজারে ছাড়তে

পারবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com