1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
Title :
চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির

২০ হলে মুক্তি পেল মেহজাবীনের প্রথম সিনেমা

  • আপডেট : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৩.০৯ পিএম
  • ৯৮ Time View

দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষ হলো। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ঘুরে দেশের প্রেক্ষাগৃহে আগামী ২০ ডিসেম্বর, শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় তারকা মেহজাবীন চৌধুরীর সিনেমা ‘প্রিয় মালতী’। এর মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে বাংলা নাটকের এই রাণীর।

জানা গেছে, এখন পর্যন্ত মুক্তির জন্য ২০টি সিনেমা হল চূড়ান্ত হয়েছে। আগামী শুক্রবার থেকে ঢাকা ও ঢাকার বাইরের বিশ প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘প্রিয় মালতী’। এমনটা নিশ্চিত করেছেন ফ্রেম পার সেকেন্ড- এর কর্ণধার ও সিনেমাটির অন্যতম প্রযোজক হাবিবুর রহমান তারেক।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা ২০টি হল চূড়ান্ত করেছি। এরমধ্যে আরও কয়েকজন যোগাযোগ করেছেন, সংখ্যা বাড়লে সেটি আমরা তৎক্ষণাৎ জানিয়ে দেব।’

রাজধানী ঢাকার হলগুলোর মধ্যে রয়েছে- স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি, পান্থপথ), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার, ধানমন্ডি), স্টার সিনেপ্লেক্স (এসকেএস টাওয়ার), সনি স্কয়ার (মিরপুর ১), স্টার সিনেপ্লেক্স (বিজয় সরণি), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), শ্যামলী সিনেমা, লায়ন সিনেমা (জিনজিরা), আনন্দ সিনেমা (ফার্মগেট), বিজিবি সিনেমা (আজিমপুর)।

ঢাকার বাইরের হলগুলোর মধ্যে রয়েছে- সিনেস্কোপ সিনেমা (নারায়ণগঞ্জ), স্টার সিনেপ্লেক্স (বালি অর্কিড, চট্টগ্রাম), সুগন্ধা সিনেমা (চট্টগ্রাম), গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার (সিলেট), গ্র্যান্ড রিভিউ মুভি থিয়েটার (রাজশাহী), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), মর্ডান সিনেমা (দিনাজপুর), মম ইন সিনেমা (বগুড়া), বনলতা সিনেমা (ফরিদপুর), স্বপ্নীল সিনেপ্লেক্সে (কুষ্টিয়া)। 

‘প্রিয় মালতী’ সিনেমাতে কেন্দ্রীয় চরিত্রে অর্থাৎ নাম ভূমিকায় ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। শঙ্খ দাশগুপ্ত পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, সমু চৌধুরী, নাদের চৌধুরী, শহীদুল আলম সাচ্চু, মোমেনা চৌধুরী, রিজভী রিজু, শাহজাহান সম্রাট ও আনিসুল হক বরুণ প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com