1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
Title :
ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি   আইএফআইসি ব্যাংক ও ইউএস বাংলা এয়ারলাইন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন স্কিমে চুক্তি স্বাক্ষর করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি সিঙ্গার বেকো নিয়ে এলো “সবার জন্য বিশ্বকাপ” অফার ইলেকট্রিক গাড়ি সিল ৬, হাইব্রিড গাড়ি সিল ৫ ও সিলায়ন ৬ এডব্লিউডি আনল বিওয়াইডি ফিলিস্তিনি ছাত্রীদের উচ্চশিক্ষায় সহায়তার হাত বাড়ালো ইসলামী ব্যাংক দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সাথে ইউএনডিপি প্রতিনিধির সাক্ষাৎ বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনীত মীর শাকরুল আলম সীমান্ত লক্ষ্মীপুর ইউনিয়ন বাসীর সেবক হতে চান মোঃ ফরাস উদ্দিন তনু হত্যা মামলা: ডিএনএ পরীক্ষায় আরও ১ পুরুষের নমুনা শনাক্ত

জাকেরের বিধ্বংসী ব্যাটিংয়ে বাংলাদেশের সংগ্রহ ১৮৯ রান

  • আপডেট : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ৮.০৫ এএম
  • ৫৫ Time View

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৯০ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। শুক্রবার (২০ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন দাস। জাকের আলির ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে সফরকারীরা।

টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার লিটন দাস ও পারভেজ ইমন। উদ্বোধনী জুটিতে ৪৪ রান যোগ করেন এই দুই ব্যাটার। এরপর দ্রুতই তিন উইকেট হারায় বাংলাদেশ।

লিটন ১৩ বলে ১৪, পারভেজ ২১ বলে ৩৯ ও তানজিদ হাসান তামিম  ৯ বলে ৯ রান করে আউট হন।  এরপর জাকের আলি ও মেহেদী হাসান মিরাজ মিলে ইনিংস মেরামতের চেষ্টা করেন। ৩৭ রানের জুটি গড়েন তারা।

তবে আবারও দ্রুতই তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। মিরাজ ২৩ বলে ২৯, শামীম পাটোয়ারী ৪ বলে ২ ও মেহেদী হাসান রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান।

তবে একপ্রান্ত আগলে ব্যাট করতে থাকেন জাকের। আর তাকে ভালো সঙ্গ দেন তানজিম হাসান সাকিব। আগ্রাসী ব্যাটিংয়ে ২৭ বলে ৫০ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ১৬৪ রানে ১২ বলে ১৭ রান করে আউট হন তানজিম সাকিব।

অন্যদিকে ৩৬ বলে ফিফটি তুলে নেন জাকের। ফিফটির পর মারমুখী ব্যাাটিং চালিয়ে যান এই ব্যাটার। ৬ ছক্কা ও ৩ চারে ৪১ বলে ৭২ রানে অপরাজিত থাকেন জাকের।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com