1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

রোনালদোর দেখানো পথে হাঁটছেন ভিনি

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৫.০৯ পিএম
  • ৮৩ Time View

ভিনিসিয়াস জুনিয়র খেলছেন ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাবেই। গায়ে চাপিয়েছেন তার বিখ্যাত সাত নম্বর জার্সি। তিনি কী করে হার মানবেন এত সহজে? হার মানেননি ভিনি। জেদ আর পরিশ্রমে দুনিয়াকে বাধ্য করেছেন তার হাতে শ্রেষ্ঠত্ব তুলে দিতে।

লিওনেল মেসিকে বারবার চোখের সামনে শ্রেষ্ঠত্বের পুরস্কার নিতে দেখেছিলেন রোনালদো। টানা চারবার ব্যালন ডি’অর হারানোর পর গোটা দুনিয়া ভেবেছিল, রোনালদো বুঝি আর কখনোই পাবে না। নিজের ওপর বিশ্বাস রেখেছিলেন সিআরসেভেন। ঠিকই জিতে নেন সেরাদের সেরার সম্মান।

তোমাদের ভালোবাসা আমাকে শক্তি জোগায়, ঘৃণা করে অপ্রতিরোধ্য— রোনালদোর এই বেদবাক্য না মানলে চলে? ভিনি মেনেছেন। ঘৃণার জমিতে চাষ করেছেন সমীহ। ফিফা তাই তাকে ফেরাতে পারেনি। প্রথমবারের মতো ফিফার বর্ষসেরা পুরুষ ফুটবলারের তকমা এখন ভিনির গায়ে।

ব্রাজিলিয়ান এই তারকা ফরোয়ার্ড যদি একটু হিসেব করেন, তাহলে ব্যালন ডি’অর হারানো রদ্রির চেয়ে এগিয়ে থাকবেন। কারণটা সহজ। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক ফিফা। তাই, ফিফার বর্ষসেরা হওয়া মানে তো সেরাদের সেরা হওয়া। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও বলেছেন, ভিনি ফিফা দ্য বেস্ট পেয়েছে। ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় খেতাব।

যাত্রাটা সহজ ছিল না ভিনিসিয়াসের। রোনালদো প্রবল পরিশ্রমী। তার মতো পরিশ্রম করার দুঃসাহসও দেখায় না কেউ। তবে, প্রতিবার প্রত্যাখ্যাত হয়ে রোনালদো মাঠে নিজেকে উজাড় করে দিতেন। অবহেলার জবাব দিতেন মাঠে। স্পষ্টভাষী রোনালদোর মতোই ভিনি জানিয়েছিলেন, দরকার হলে আরও ১০ গুণ বেশি শক্তিশালী হয়ে ফিরব আমি। দেড় মাসের মাথায় কথা রেখেছেন।

‘তারা বারবার চেষ্টা করেছিল আমাকে ব্যর্থ করতে, ছোট করতে। কিন্তু, তারা এখনও তৈরি নয়। কেউ আমাকে বলেনি আমি কাদের বিরুদ্ধে লড়াই করছি, কীভাবে আমার আচরণ করা উচিত। সিস্টেম আমার পরোয়া করেনি, চেয়েছে বিষাদগ্রস্ত করে ফেলতে’–ভিনিসিয়াস ক্ষোভ ঝেড়েছেন প্রকাশ্যেই। রোনালদোও তো ঠিক এমনটিই করত। মাঠে নামতেন, একেকদিন তাকে নিয়ে করা একেকটি অবজ্ঞার জবাব দিতেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com