1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
Title :
হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে ড. মুহাম্মদ ইউনূস এর অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিচারে আওতায় আনতে হবে এক্সক্লুসিভ মিনিসো অফারের সঙ্গে আসছে পার্ল হোয়াইট ভিভো ওয়াই৫০০ নোয়াখালীতে ইসলামী ব্যাংক আয়োজিত এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ সমাপ্ত ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত ভুয়া জেলেদের নিবন্ধন বাতিল করে প্রকৃত জেলেদের নিবন্ধিত করার আহ্বান অবশেষে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে

বিজয়ের মাসে টি-টোয়েন্টিতে বিজয়ের সেঞ্চুরি

  • আপডেট : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৪.২৯ পিএম
  • ৬৫ Time View

জাতীয় দলে নিয়মিত মুখ না হলেও দেশের ক্রিকেটে জনপ্রিয় এনামুল হক বিজয়। বিজয় মাসে তার জন্ম। আরও স্পষ্ট করে বললে—মহান বিজয় দিবস তথা ১৬ ডিসেম্বর পৃথিবীর আলো দেখেছেন এই ওপেনার। একই মাসে আজ ১৭ ডিসেম্বর আরেকটি সাফল্য ধরা দিল তার ক্যারিয়ারে। দীর্ঘ ১১ বছর পর স্বীকৃত টি-টোয়েন্টিতে আজ দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেলেন এনামুল হক বিজয়।

মজার ব্যাপার হলো বিজয়ের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরিটিও ছিল এই ডিসেম্বর মাসেই। সেটি ছিল ২০১৩ সালে। এবার ১১ বছর পর ফের ডিসেম্বরেই আবারও পেলেন শতকের দেখা। এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে আজ মঙ্গলবার জাতীয় লিগ টি-টোয়েন্টিতে খুলনা বিভাগের হয়ে ঢাকা বিভাগের বিপক্ষে শতক হাঁকিয়েছেন বিজয়।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৬৭ বলে ১০১ রান করে অপরাজিত ছিলেন বিজয়। তার ইনিংসটি সাজানো ছিল ১০ চার ও ৫ ছক্কায়।

বিজয়ের সেঞ্চুরিতে জিতেছে তার দল খুলনা। এদিন বিজয়ের ব্যাটে চড়ে তিন উইকেটে ১৮০ রান করে খুলনা। জবাব দিতে নেমে চার উইকেটে ১৫৯ রানের বেশি করতে পারেনি ঢাকা বিভাগ। পাঁচ ম্যাচে এই নিয়ে দ্বিতীয় জয়ে শেষ চারে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখল খুলনা। অন্যদিকে ঢাকার সমীকরণটা আরও কঠিন হয়ে উঠল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com