1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
Title :
হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে ড. মুহাম্মদ ইউনূস এর অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিচারে আওতায় আনতে হবে এক্সক্লুসিভ মিনিসো অফারের সঙ্গে আসছে পার্ল হোয়াইট ভিভো ওয়াই৫০০ নোয়াখালীতে ইসলামী ব্যাংক আয়োজিত এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ সমাপ্ত ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত ভুয়া জেলেদের নিবন্ধন বাতিল করে প্রকৃত জেলেদের নিবন্ধিত করার আহ্বান অবশেষে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে

মালয়েশিয়াকে ২৯ রানে অলআউট করে গ্রুপসেরা বাংলাদেশ

  • আপডেট : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ২.০৫ পিএম
  • ৬০ Time View

২৪ ঘণ্টা আগেই বিজয় দিবসের সকাল জয়ে রাঙিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। দারুণ পারফরম্যান্সে কুয়ালালামপুরে শ্রীলঙ্কাকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের শেষ চার নিশ্চিত করে বাংলার মেয়েরা। এবার আরেকটি জয় ধরা দিল বাংলাদেশের।

টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মালয়েশিয়াকেও গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। টানা দুই জয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের শেষ চারে খেলবে লাল-সবুজ দল।

ব্যাট হাতে আগেই নিজেদের পুঁজি গড়ে নিয়েছিল বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ করেছিল ৫ উইকেটে ১৪৯ রান। কিন্তু জবাব দিতে নামা মালেশিয়াকে স্রেফ দাঁড়াতেই দেয়নি বাংলাদেশ। মাত্র ১৪.৫ ওভারে স্বাগতিকদের ২৯ রানে থামিয়ে দেয় বাংলাদেশ। তাতে ১২০ রানের বিশাল জয় নিয়ে এশিয়া কাপে নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

মালশিয়ার ব্যাটারদের থিতুই হতে দেয়নি বাংলাদেশ। এমনকি তাদের কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরও ছুঁতে পারেনি। সর্বোচ্চ ৫ রান করেছেন ওপেনার নুর আলিয়া বিনতি মোহাম্মদ হাইরুন। বাকিদের স্কোর যথাক্রমে—০,৩,৩,০,১,১,২,১,১ ও ০। অতিরিক্ত থেকে এসেছে ১২টি রান। মূলত মালেশিয়ার ইনিংস ২৯ রানে গিয়েছে এই অতিরিক্ত ১২ রানের কারণেই।

বাংলাদেশের হয়ে বল হাতে অফ স্পিনার নিশিতা আক্তার ৩.৫ ওভারে ৩ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। পেসার হাবিবা ইসলাম ৫ রানে ৩ উইকেট নেন। আর লেগ স্পিনার আনিসা আক্তার ৫ রানে নেন ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর : 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ২০ ওভারে ১৪৯/৫ (ছোঁয়া ২৬, ইভা ১৯, সুমাইয়া ১, জান্নাতুল ৪৫*, সুমাইয়া ১২, আফিয়া ৩, সাদিয়া ৩১*; মানিভানান ৪-০-৩৭-০, সিউহাদা ৪-০-৩২-০, দানিয়েল ৪-০-২৫-২, মারসিয়া ৪-০-১৯-৩, নোরমিজান ৪-০-৩১-০)।

মালেয়েশিয়া অনূর্ধ্ব-১৯: ১৪.৫ ওভারে ২৯ (হাইরুন ৫, নাবিল ৩, সাইফিকা ৩; ফারজানা ৩-১-৮-০, নিশিতা ৩.৫-১-৩-৫, আনিসা ৪-১-৫-২, হাবিবা ৪-১-৫-৩)।

ফল: বাংলাদেশ ১২০ রানে জয়ী।

প্লেয়ার অব দা ম্যাচ: জান্নাতুল মাওয়া।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com