1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
Title :
নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি

আজ জেমস গাইবেন মানিক মিয়া অ্যাভিনিউয়ে

  • আপডেট : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১২.৩৫ পিএম
  • ৬১ Time View

মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এক কনসার্টের কনসার্টে গাইবেন দেশের জনপ্রিয় ব্যান্ডতারকা মাহফুজ আনাম জেমস। দুপুর ১২টায় শুরু হবে এই উন্মুক্ত কনসার্ট।

‘সবার আগে বাংলাদেশ’ শিরোনামের এই কনসার্টে, ভিনদেশি সাংস্কৃতিক আগ্রাসন থেকে মুক্তি ও নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করাতে আজকের কনসার্টে বাংলাদেশের গান ও সংস্কৃতি তুলে ধরা হবে। এতে একক শিল্পী হিসেবে গাইবেন সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, আসিফ আকবর, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার। এ ছাড়া নগরবাউল, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাস-এর মতো ব্যান্ড থাকবে।

তরুণ প্রজন্মকে এই কনসার্টে আসার আমন্ত্রণ জানিয়েছেন, ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টের এর আহ্বায়ক ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

এদিকে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে উন্মুক্ত সংগীতানুষ্ঠান। পাশাপাশি বিজয় দিবস উদযাপনে যমুনা ফিউচার পার্কে থাকছে ‘ভিক্টোরি ফেস্ট ২০২৪’। সকাল ১১টায় শুরু হবে, চলবে রাত ৮টা পর্যন্ত। সংগীত পরিবেশনায় থাকবেন কাকতাল ও শুভ্র।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com