1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
Title :
২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট হবে সংসদ ভবনে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ঢাকা ডিসি অফিসের প্রশাসনিক কর্মকর্তা জাহিদ হাসান ফাইল কারসাজি: ১৫ ছাত্রলীগ কর্মীর চাকরির স্থায়ীকরণের চেষ্টা সিঙ্গাপুরে ন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ হাউজের পাঁচ রেমিটারকে ‘দ্বিতীয় বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৬’ প্রদান চাঁদাবাজী মামলায় খালাস পেলেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী আইএফআইসি ব্যাংক ও ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর AmCham Calls on Prime Minister, Reaffirms Commitment to Bangladesh’s Investment and Economic Growth

এডিপি বাস্তবায়ন ১২.২৯ শতাংশ

  • আপডেট : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১২.২৯ পিএম
  • ৭২ Time View

আওয়ামী লীগ সরকার পতনের পর থমকে যাওয়া উন্নয়ন কাজে এখনো গতি আসেনি। চলতি (২০২৪-২৫) অর্থবছরের জুলাই থেকে নভেম্বর পাঁচ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে মাত্র ১২ দশমিক ২৯ শতাংশ। এডিপি বাস্তবায়নের দিক থেকে গত পাঁচ বছরে এটিই সর্বনিম্ন।

রবিবার (১৫ ডিসেম্বর) বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) দেওয়া বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) হালনাগাদ তথ্যে এমন চিত্র উঠে এসেছে।

চলতি অর্থবছরের শুরু থেকে আন্দোলন ও পরে আগস্টে ক্ষমতার পালাবদলে সৃষ্টি হওয়া আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পাশাপাশি প্রশাসনে রদবদলের ধাক্কায় সরকারি উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে এ ধীরগতি চলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আইএমইডি জানায়, টাকার অঙ্কে পাঁচ মাসে মোট ব্যয় হয়েছে ৩৪ হাজার ২১৪ কোটি ৫৫ লাখ টাকা, অথচ এই সময়ে মোট বরাদ্দ ২ লাখ ৭৮ হাজার ২৮৮ কোটি ৯০ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরে পাঁচ মাসে এডিপি বাস্তবায়নের হার ছিল ১৭ দশমিক ০৬ শতাংশ, ২০২২-২৩ অর্থবছরে ১৮ দশমিক ৪১, ২০২১-২২ অর্থবছরে ১৮ দশমিক ৬১ ও ২০২০-২১ অর্থবছরে ১৭ দশমিক ৯৩ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছিল। অর্থাৎ গত পাঁচ বছরে এবারই কম এডিপি বাস্তবায়ন হয়েছে। শুধু নভেম্বর মাসে ১২ হাজার ২৩৬ কোটি টাকা ব্যয় হয়েছে, যা মোট বরাদ্দের মাত্র ৪ দশমিক ৪০ শতাংশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com