1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
Title :
২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট হবে সংসদ ভবনে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ‘মাদক ও ইন্টারনেটে আসক্তি, ক্যারিয়ার নির্বাচনে বিভ্রান্তি: সমাধান যে পথে’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ঢাকা ডিসি অফিসের প্রশাসনিক কর্মকর্তা জাহিদ হাসান ফাইল কারসাজি: ১৫ ছাত্রলীগ কর্মীর চাকরির স্থায়ীকরণের চেষ্টা সিঙ্গাপুরে ন্যাশনাল ব্যাংক এক্সচেঞ্জ হাউজের পাঁচ রেমিটারকে ‘দ্বিতীয় বাংলাদেশ রেমিটার্স সম্মাননা ২০২৬’ প্রদান চাঁদাবাজী মামলায় খালাস পেলেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী আইএফআইসি ব্যাংক ও ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর AmCham Calls on Prime Minister, Reaffirms Commitment to Bangladesh’s Investment and Economic Growth

আদানির সঙ্গে আলোচনায় বসার প্রস্তুতি চলমান: পিডিবি

  • আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ১১.৪০ এএম
  • ৬৬ Time View

ভারতের আদানি গ্রুপ থেকে আমদানি করা বিদ্যুতের দাম পুনর্নির্ধারণে কোনো আলোচনা হয়নি বলে নিশ্চিত করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। অথচ সম্প্রতি দামসহ চুক্তির বিভিন্ন বিষয়ে পিডিবির সঙ্গে আলোচনা চলছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে আদানি পাওয়ার লিমিটেড। পিডিবি চেয়ার‌ম্যান বলছেন, আদানির সঙ্গে আলোচনায় বসার প্রস্তুতি নেয়া হচ্ছে মাত্র।

এক টাকা কিংবা দুই টাকা নয়; বাংলাদেশের কাছে ২০২২-২৩ অর্থবছরে আদানি পাওয়ার লিমিটেড ইউনিট প্রতি বিদ্যুৎ বিক্রি করেছে রীতিমতো দ্বিগুণ দামে। এ যেন নিজের মর্জিমাফিক দাম নির্ধারণ! ভারতের অন্যান্য বিদ্যুৎ কেন্দ্র থেকে সাড়ে সাত টাকার কমে বিদ্যুৎ আমদানি করছে বাংলাদেশ, সেখানে আদানির থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ কিনেছে ১৪ টাকা ২ পয়সায়।

সম্প্রতি বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৩-২৪ অর্থবছরে দাম কমিয়ে আদানি ইউনিট প্রতি ১২ টাকায় বিদ্যুৎ বিক্রি করলেও, তা ভারতের অন্যান্য বেসরকারি বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠানের নির্ধারিত দামের চেয়ে ২৭ শতাংশ বেশি। আর রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠানের তুলনায় এ দামের পার্থক্য ৬৩ শতাংশ। অসম এ চুক্তিতে পিডিবির সঙ্গে আদানির সম্পর্কের টানাপোড়েন উঠে এসেছে রয়টার্সের ওই প্রতিবেদনে।

পিডিবির সঙ্গে আলোচনা চলছে বলে রয়টার্সকে আদানি একথা জানালেও পিডিবির চেয়ারম্যান রেজাউল করিম সময় সংবাদকে বলেন, এখন পর্যন্ত হয়নি কোনো গঠনমূলক আলোচনা, চলছে প্রস্তুতি।

তিনি আরও বলেন, নিজস্বভাবে চুক্তির বিষয়গুলো বিশ্লেষণ করা হচ্ছে। কারণ প্রতিষ্ঠানটির সঙ্গে আলোচনা বা প্রস্তাব দেয়ার জন্য আগে চুক্তির বিষয়গুলো বুঝতে হবে। তাই চুক্তিগুলো বিশ্লেষণ করে খুব শিগগিরই সিদ্ধান্ত নেয়া হবে।

আর কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা শামসুল আলম বলেন, আদানির কাছে থেকে বিদ্যুৎ দ্বিগুণ দামে কেনা হচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলে যারা বিদ্যুৎ বিভাগে বড় বড় এসব দুর্নীতির কলকাঠি নেড়েছেন তাদের অনেকেই এখনও রয়েছেন বহাল তবিয়তে রয়েছে। তাদের বিরুদ্ধেও নিতে হবে ব্যবস্থা।

আদানির এই অসম চুক্তি থেকে আগামীতে শিক্ষা নেয়ার পরামর্শ সংশ্লিষ্টদের।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com