1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
Title :
বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার হরপিুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন

ভক্তদের সুখবর দিলেন ঋতুপর্ণা-সাবিনারা

  • আপডেট : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৫.১৪ পিএম
  • ৬৮ Time View

দেশের মানুষকে উল্লাসে ভাসিয়ে গত অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপ জেতে বাংলাদেশ। টানা দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখে নারী ফুটবলাররা। ছাদখোলা বাসে সংবর্ধনা, আর্থিক সম্মাননা আর মানুষের ভালোবাসা তো পেয়েছেনই, এবার ফিফা থেকে পেলেন সুখবর।

ফিফার সর্বশেষ হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে আজ শনিবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশের নারীরা দিয়েছে লম্বা লাফ। এগিয়েছেন সাত ধাপ। ১৩৯ নম্বর থেকে ঋতুপর্ণা চাকমা-সাবিনা খাতুনদের র‌্যাঙ্কিং এখন ১৩২। বেড়েছে পয়েন্ট ও রেটিং পয়েন্ট দুটোই।

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জিতেছে দাপটের সঙ্গে। চ্যাম্পিয়নের মতোই খেলেছে মেয়েরা। টানা তিন জয় সাহায্য করেছে পয়েন্ট বাড়াতে। ২১.৩৫ পয়েন্ট বেড়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন এক হাজার ৯৭.৫৫। এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে বেশি উন্নতি হয়েছে কেবল সৌদি নারীদের। বাংলাদেশ এগিয়েছে সাত ধাপ, তারা আট ধাপ। যদিও, সার্বিকভাবে বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে তারা। সৌদি আরব আছে ১৬৬ নম্বরে।

দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের চেয়ে র‌্যাঙ্কিংয়ে ওপরে আছে কেবল ভারত ও নেপাল। দুই দলেরই হয়েছে অবনতি। ভারত এক ধাপ পিছিয়ে ৬৯ নম্বরে। নেপাল পিছিয়েছে চার ধাপ, বর্তমান তালিকায় তাদের অবস্থান ১০৩তম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com