1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
Title :
বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর— বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ টাঙ্গাইল শহরে চার দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ২ শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা আজাদ আহমেদ স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পরিচালক নিযুক্ত পুলিশ প্লাজা কনকর্ডের ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসায়িক সম্ভাবনা ও ব্যাংকিং সেবা নিয়ে কমিউনিটি ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত খাশিয়াল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তুহিনের নির্বাচনী প্রচারণা উপায় উন্মাদনা ক্যাম্পেইনে রাইডু বাইক জিতলেন ব্রাহ্মণবাড়িয়ার মো. আবু মুসা ভূঁইয়া ভূয়া পত্রিকা দৈনিক সিলেট বুলেটিন এর বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দুর্বৃত্তরা সিলেটে ভোর রাতে দাড়িয়ে থাকা ৪ বাসে আগুন নিয়েছে

বোলিং অ্যাকশন পরীক্ষায় পাস সাকিব

  • আপডেট : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ১১.৩৩ এএম
  • ১১৪ Time View

প্রায় দুই দশক ধরে পেশাদার ক্রিকেটে খেলছেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেটেও সময়ের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার এই অলরাউন্ডার। এই লম্বা ক্যারিয়ারে জাতীয় দল ছাড়াও খেলেছেন বিশ্বের প্রথম সারির প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে। তবে এর আগে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে কোনো প্রশ্ন উঠেনি। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে বাঁহাতি এই স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ তুলেছিল কাউন্টি ক্রিকেট কতৃপক্ষ।

চলতি মাসের শুরুতে ইংল্যান্ডের বার্মিংহামের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে নিজের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। বিশেষজ্ঞদের সামনে সেই পরীক্ষায় মোট চার ওভার বল করতে হয় সাকিবকে। ২৪ ডেলিভারি বিশ্লেষণ করে মেলেনি কোনো ত্রুটি। তাই সাকিবের ওপর থাকা সব নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কাউন্টি কতৃপক্ষ।

গত সেপ্টেম্বরে ইংল্যান্ডে কাউন্টি খেলতে যান সাকিব। প্রায় ১৩ বছর পর এই টুর্নামেন্টে খেলেন তিনি। সারের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছেন। সমারসেটের বিপক্ষে সেই ম্যাচের প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট শিকার করেন সাকিব। এই ম্যাচেই তার বোলিং নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল।

কাউন্টি ক্রিকেটে সেই ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন আম্পায়াররা। এরপর লিগ ক্তৃপক্ষ জানায়, ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট বা কাউন্টিতে খেলতে হলে বোলিং অ্যাকশন পরীক্ষায় উৎড়াতে হবে সাকিবকে। যে কারণে এ মাসের শুরুতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব।

২০০৬ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা সাকিব এখন পর্যন্ত ৪৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৭১২ উইকেট শিকার করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com