1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে মুখিয়ে ক্যারিবীয়রা

  • আপডেট : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ১.৩৯ পিএম
  • ৭৪ Time View

লম্বা সময় পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে ছন্দে ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ। সবশেষ ১১ ম্যাচে হার, এর মাঝে শেষ দুই সিরিজেই আবার হোয়াইটওয়াশ। এবার সেই পরিসংখ্যান বদলালো ক্যারিবীয়রা। তিন ম্যাচের প্রথম দুটিতে জয় তুলে নিশ্চিত করেছে সিরিজ। এবার হোয়াইটওয়াশের লক্ষ্য উইন্ডিজের।

গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর শাই হোপ জানান, ‘খুব ভালো লাগছে। পাওয়ার প্লেতে খেলোয়াড়দের কাছে উইকেট চেয়েছিলাম, যেটা তারা পেরেছে। জেইডেনকে ভালো করতে দেখে দারুণ লাগছে। আমরা সব সময় নিজেদের খেলা বিশ্লেষণ করি ও বোলাররা যেভাবে ফিরেছে সেটাও দারুণ ব্যাপার। তবে উন্নতির জায়গা তো আছেই। আমরা সিরিজ জিততে পারছিলাম না, আশা করি ৩-০ করতে পারব।’

হোপ আরও যোগ করেন, ‘প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা পয়েন্ট তুলে নিয়ে আরও ওপরে উঠতে চাই, আগামী ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে চাই।’

এর আগে, বাংলাদেশের দেওয়া ২২৮ রানের লক্ষ্য ৩৬.৫ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়েই পেরিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৭ উইকেট ব্যবধানে শাহ হোপের দল শুধু ম্যাচই জেতেনি, দশ বছর পর জিতেছে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজও।

উল্লেখ্য, আগামী ওয়ানডে বিশ্বকাপে স্বাগতিক সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়াও আইসিসি র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ৮ দল সরাসরি খেলবে। ওয়েস্ট ইন্ডিজ এখন র‌্যাঙ্কিংয়ে দশম, বাংলাদেশ নবম। সরাসরি বিশ্বকাপের টিকিট না পেলে বাছাইপর্ব খেলে বিশ্বমঞ্চে যাওয়ার সুযোগ থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com