1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
Title :
বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার হরপিুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন

লিটনের নেতৃত্বে টি-টোয়েন্টি দল ঘোষণা

  • আপডেট : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ১০.৫০ এএম
  • ৭২ Time View

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ফরম্যাটে বাংলাদেশ দলের নেতৃত্ব দিতে দেখা যাবে লিটন দাসকে। এ ছাড়া টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন রিপন মন্ডল।

চোটের কারণে ক্যারিবীয়দের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে খেলতে পারেননি নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একই কারণে ওয়ানডে সিরিজে নেই তাওহীদ হৃদয়। এবার জানা গেছে এই দুজনের টি-টোয়েন্টি সিরিজেও খেলা হচ্ছে না।

ওয়ানডে দলে ফেরা আফিফ হোসেন এবার ফিরেছেন টি-টোয়েন্টি দলেও। পাশাপাশি ২০ ওভারের ক্রিকেটে ডাকা হয়েছে শামীম হোসেন পাটোয়ারিকেও। বিভিন্ন কারণে গত অক্টোবরে ভারত সফরে টাইগারদের সবশেষ টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড থেকে ৬টি পরিবর্তন আনা হয়েছে।

কদিন আগেই বাবা হয়েছেন মুস্তাফিজুর রহমান। তিনি এই সিরিজ থেকে ছুটি দিয়েছেন। আর বিশ্রাম দেয়া হয়েছে বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে। এদিকে প্রথমবারের মতো সুযোগ পাওয়া রিপন স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১২ ম্যাচে ১৭ উইকেট পেয়েছেন, যেখানে ডানহাতি পেসারের ইকোনমি ৮.৫০।

বেশ লম্বা সময় পর আবারও টি-টোয়েন্টিতে ফেরা আফিফ সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২৩ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই সঙ্গে প্রায় দেড় বছর পর আবারও টি-টোয়েন্টি দলে ফিরেছেন নাসুম আহমেদ। গত বছরের জুলাইয়ে ঘরের মাঠে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ২০ ওভারের দলে ফিরেছেন হাসান মাহমুদও। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো সেন্ট কিটসে হলেও সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে আগামী ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো মাঠে গড়াবে।

বাংলাদেশ স্কোয়াড- লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও রিপন মন্ডল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com