1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

সিরাজ-হেডকে শাস্তি দিল আইসিসি

  • আপডেট : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ১২.০৮ পিএম
  • ৮৩ Time View

অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র তিনদিনে অ্যাডিলেইড টেস্টে হেরেছে ভারত। হার ছাপিয়ে আলোচনায় ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ ও অসি ব্যাটার ট্রাভিস হেডের উত্তপ্ত বাক্যবিনিময়। এই ঘটনায় এবার সিরাজ ও হেডকে শাস্তি দিল আইসিসি। আচরণবিধি ভাঙার দায়ে হেড ও সিরাজের নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্ট যুক্ত করা হয়েছে।

আজ সোমবার (৯ ডিসেম্বর) এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে আইসিসি। ভারতীয় পেসারকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানাও করা হয়েছে। নিজেদের ভুলের কথা স্বীকার করে নিয়ে ম্যাচ রেফারি রাঞ্জান মাদুগালের দেওয়া শাস্তি মেনে নেন তারা। তাতে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

এই টেস্টে হেডের ১৪০ রানের ইনিংসের চেয়েও বেশি আলোচনায় মোহাম্মদ সিরাজের বলে তার আউট হয়ে চলে যাওয়ার উত্তপ্ত মুহূর্ত। যা নিয়ে দুজন দুরকম কথা বলছেন। টিভি ক্যামেরায় দেখা গেছে, চলে যাওয়ার সময় হেড সিরাজকে কিছু একটা বলেন। সিরাজও চোখ দুটি বড় করে রেগে লাল হয়ে যান। যা দেখে যে কারও মনে হওয়ার কথা, দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে।

এই বিষয়ে হেড বলেন, ‘আমি তাকে মজা করে বলেছিলাম, ভালো বল করেছ। কিন্তু সে অন্য কিছু মনে করেছে। সে যখন আমাকে ড্রেসিংরুমের দিকে চলে যাওয়ার ইঙ্গিত করেছে, তখন আমি কিছু কথা শুনিয়েছি। তবে পুরো বিষয় যেভাবে প্রকাশ হলো, তাতে আমি কিছুটা হতাশ।’

অবশ্য হেডের দাবি অস্বীকার করেন সিরাজ। স্টার স্পোর্টসকে ৩০ বছর বয়সী পেসার বলেন, ‘আমি ভালো বল করেছি, সংবাদ সম্মেলনে বলা হেডের এই কথা পুরোপুরি মিথ্যা। টিভিতে দেখলেই বুঝবেন, সে আসলে কী বলেছিল। আমি শুধু উদ্‌যাপন করেছিলাম। কিন্তু সে আমাকে প্রথমে গালিগালাজ করে। আপনি গিয়ে টিভিতে আবার হাইলাইটস দেখতে পারেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com