1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
Title :
বাফেদার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত “তিস্তা মহাপরিকল্পনা: আঞ্চলিক সংযোগ, পানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নতুন দিগন্ত” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত জুলাইয়ে টেকনোর দাম কমায় বদলাচ্ছে স্মার্টফোন বাজার কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় মাধবপুরে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেকারত্ব দূরীকরণে কার্যকর কর্মসংস্থানের দাবি— বাংলাদেশ গণমুক্তি পার্টি টাঙ্গাইলে নিষ্ঠুরতার চাদর ছিঁড়ে মানবতার জয়; সন্তানেরা ছুঁড়ে দিল রাস্তায়, শতবর্ষীর আজীবনের দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী টুকু নবীনগরে গোপন সংবাদ পেয়ে মাদক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারীসহ ২ যুবক গ্রেফতার হরপিুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট র্স্মাট কৃষি প্রযুক্তি মেলা সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন

চ্যাম্পিয়ন যুবাদের মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা ক্রীড়া উপদেষ্টার

  • আপডেট : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ৯.২৩ পিএম
  • ৭০ Time View

আরও একটি ফাইনাল। আরও একটি শিরোপা বাংলাদেশের যুবাদের। ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার এশিয়ার শ্রেষ্ঠত্ব নিজেদের করে নিল অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। তরুণ ক্রিকেটারদের এমন সাফল্যে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ সোমবার (৯ ডিসেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনূর্ধ্ব-১৯ পুরুষ এশিয়া কাপে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের গৌরবময় সাফল্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তথা জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে মাননীয় উপদেষ্টা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং মাননীয় চেয়ারম্যান, জাতীয় ক্রীড়া পরিষদ অনূর্ধ্ব-১৯ পুরুষ ক্রিকেট দলকে ৫০ লাখ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করেছে।

অবশ্য শুধু ক্রীড়া মন্ত্রণালয় নয় বিসিবির কাছ থেকেও মোটা অঙ্কের বোনাস পেতে পারেন ক্রিকেটাররা। জানা গেছে, এশিয়া কাপ জয়ের পর আজ রাতে দেশে ফিরবেন চ্যাম্পিয়নরা। দলের সঙ্গে আসবেন কোচিং স্টাফের সদস্যরাও। এশিয়ার সেরাদের জন্য বিসিবির থেকে সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন থাকবে। এছাড়াও বিসিবি সভপতি ফারুক আহমেদ দেশে ফিরলে ঘোষণা আসতে পারে পুরস্কারেরও।

উল্লেখ্য, গত বছর সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো যুব এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এবার তারা ভারতকে হারিয়েছে ৫৯ রানে। যা আসন্ন বিশ্বকাপে যুবাদের বেশ আত্নবিশ্বাস জোগাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com