1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
Title :
রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় বিজিবির বিশেষ অভিযান ৯০ হাজার টাকার অবৈধ সিগারেট জব্দ মাধবপুরে গলায় ফাঁস লাগানো এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ চট্টগ্রামে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা; চালক আহত সুনামগঞ্জে মোছাঃ শোবি বেগমের চেক ও স্ট্যাম্প ছিনতাই, উল্টো মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে আইজিপি বরাবর আবেদন মাদক মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত একজন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মেঘনা ইন্স্যুরেন্স ক্যাশব্যাক, বিশেষ অফার ও উপহার নিয়ে গ্র্যান্ড ঈদুল আজহা ক্যাম্পেইন শুরু করেছে রিয়েলমি   আইএফআইসি ব্যাংক ও ইউএস বাংলা এয়ারলাইন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর

লাহোরকে হারিয়ে গ্লোবাল সুপার লিগের ফাইনালে রংপুর

  • আপডেট : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ১১.০০ এএম
  • ৯৮ Time View

ম্যাচটি ছিল লিগ পর্বের শেষ ম্যাচ। ফাইনাল খেলতে এই ম্যাচে শুধু জিতলেই হবে না বাড়াতে হবে নেট রান রেটও। এমন সমীকরণ নিয়ে  গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৫ টায় পাকিস্তানের লাহোর লান্দার্সের মুখোমুখি হয় বাংলাদেশের রংপুর রাইডার্স। সেই ম্যাচে জয় এবং নেট রান রেট উভয় সমীকরণ মিলিয়ে ফাইনালে উঠেছে নুরুল হাসান সোহানের রংপুর।

এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে রংপুর। ৯ ওভারে ১ উইকেটে ৮৫ রান তোলার পর বাঁধা হয়ে আসে বৃষ্টি। স্টিভেন টেলর ২৭ বলে ৩২ ও সাইফ হাসান ১৪ বলে ২৭ রানে অপরাজিত থাকেন। ওপেনিংয়ে নামা সৌম্য সরকার ১৩ বলে ২২ রান করে আউট হন। বৃষ্টিতে সময় নষ্ট হওয়ায় রংপুর আর ব্যাট করতে পারেনি, ডিএলএস নিয়মে লাহোরের লক্ষ্য দাঁড়ায় ১১১ রানের।  

১১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা লাহোর মেহেদীর করা প্রথম ওভারেই হারায় ৩ উইকেট। তৃতীয় বলে লুক ওয়েলসের শট মেহেদীর হাতে লেগে স্টাম্পে আঘাত হানলে রানআউট হন অ্যাডাম রসিংটন। পরের বলেই ওয়েলসকে স্টাম্পড করে দেন উইকেটকিপার নুরুল হাসান। সেখানেই শেষ নয়, মেহেদীর পঞ্চম ও নিজের খেলা প্রথম বলেই বোল্ড হন মোহাম্মদ ফাইজান।

টানা তিন বলে উইকেট হারিয়ে লাহোর কালান্দার্স পিছিয়ে পড়ে শুরুতেই। মেহেদী ইনিংসের তৃতীয় ওভারে এবং নিজের দ্বিতীয় ওভার করতে এসে মোহাম্মদ আখলাককেও তুলে নিলে বড় বিপদে পড়ে লাহোর। ১৩ রানে ৪ উইকেট হারানো দলটি আর ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি। মেহেদী তাঁর দুই ওভারের নির্ধারিত কোটা শেষ করে ১১ রান খরচে ৩ উইকেট দিয়ে।

চার ম্যাচের দুটিতে জিতে রংপুরের পয়েন্ট ৪। সমান পয়েন্ট গায়ানা আমাজন ওয়ারিয়র্স ও লাহোর কালান্দার্সের থাকলেও রান রেটে এগিয়ে নুরুল হাসানরা। অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়া ৪ ম্যাচের তিনটিতে জিতে আগেই ফাইনাল নিশ্চিত করেছে।

আগামীকালের ফাইনালে রংপুর খেলবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোট পাঁচটায়।

সংক্ষিপ্ত স্কোর:
রংপুর রাইডার্স: ৯ ওভারে ৮৫/১ (টেলর ৩২*, সাইফ ২৭*, সৌম্য ২২; মির্জা ১/১২)।
লাহোর কালান্দার্স: (লক্ষ্য ৯ ওভারে ১১১) ৯ ওভারে ৮৭/৭ (মির্জা ৩১, অ্যাবেল ২৫; মেহেদী ৩/১১, চ্যাপেল ২/১৭)।
ফল: রংপুর রাইডার্স ২৩ রানে জয়ী (ডিএলএস মেথড)।
ম্যান অব দ্য ম্যাচ: স্টিভেন টেলর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com