1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
Title :
আজ বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন নবীনগরে ডিম কম হওয়ায় স্ত্রী-সন্তানদের উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

হারের পর শাস্তি পেলেন দুই ক্যারিবীয় ক্রিকেটার

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ১১.১০ এএম
  • ১২৯ Time View

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সাদা পোশাকে বছরের শেষটা রাঙাল বাংলাদেশ। এমন জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও সুখবর পেয়েছে মিরাজরা। বাংলাদেশ সুখবর পেলেও জোড়া দুঃসংবাদ পেল ক্যারিবীয়রা। পয়েন্ট টেবিলে তলানীতে নেমে যাওয়ার পর এবার শাস্তি পেলেন দলটির দুই ক্রিকেটার।

মূলত অসদাচরণের জন্য আইসিসির শাস্তি পেলেন দলটির দুই ক্রিকেটের জেইডেন সিলস ও কেভিন সিনক্লেয়ার। কিংস্টন টেস্টে দুজনের আচরণই আক্রমণাত্মক ছিল। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে প্রথম ওভারে মাহমুদুল হাসানকে আউট করে সফরকারীদের ড্রেসিংরুমের দিকে তাকিয়ে অনাকাঙ্ক্ষিত ও অতি আক্রমণাত্মক অঙ্গভঙ্গী করেন ক্যারিবিয়ান পেসার সিলস।

সাজা হিসেবে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করার পাশাপাশি ১টি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে সিলসের নামের পাশে। আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৪ ধারা ভেঙেছেন সিনক্লেইর। ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে সিনক্লেইরকে। সেই সঙ্গে জুটেছে ১ ডিমেরিট পয়েন্ট। সিলস এবং সিনক্লেইর দুইজনই ২৪ মাসের মধ্যে এটি প্রথম ডিমেরিট পয়েন্ট।

শাস্তিপ্রাপ্ত দুই উইন্ডিজ ক্রিকেটার তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। সিলস-সিনক্লেয়ারের বিরুদ্ধে আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো এই শাস্তি প্রয়োগ করেন।

উল্লেখ্য, প্রথম টেস্টে হেরে যাওয়া বাংলাদেশ দ্বিতীয় টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে চার দিনের মধ্যে দ্বিতীয় টেস্ট জিতে নেয় ১০১ রানে। পুরো ম্যাচে কয়েকবারই দুই দলের খেলোয়াড়দের একে অন্যকে ‘স্লেজিং’ করতে দেখা গেছে। ছেড়ে কথা বলেনি বাংলাদেশও। জাকের আলী অনিকদের দেখা গেছে স্লেজিং করতে। যদিও সেই আক্রমণাত্নক ছিল না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com