1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

অভিষেকের সঙ্গে গোপন মুহূর্ত কাটানোর কথা জানালেন নিমরত

  • আপডেট : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৯.৪৭ পিএম
  • ১৪৮ Time View

বলিউডের তারকা জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের দাম্পত্য জীবনের টানাপোড়েন অনেকদিন ধরেই শোবিজ অঙ্গনে চর্চিত হচ্ছে। বি-টাউনে এমনটাও আলোচনা হচ্ছে এই জুটি তাদের সম্পর্কের ইতি টানতে চলেছেন। শোনা যাচ্ছে, তাদের দাম্পত্যে দূরত্বের কারণ নাকি অভিনেত্রী নিমরত কৌর! ‘দসভি’ ছবির শ্যুটিং-এর সময় নাকি নিমরতের সঙ্গে সম্পর্কে জড়ান অভিষেক।

এমন খবর চাউর হতেই অবাক বনে যান অভিষেক-ঐশ্বরিয়ার অনুরাগীরা। সে থেকেই জল্পনা, অভিষেক-নিমরতের প্রেম এতই গভীর যে ঐশ্বরিয়াকে ছাড়তেও পিছপা হচ্ছেন না জুনিয়র বচ্চন।

এরই মধ্যে আগুনে ঘি ঢাললেন নিমরত। বলিউড হাঙ্গামা জানাচ্ছে, জুনিয়র বচ্চনের সঙ্গে কাটানো গোপন সময় নিয়ে সব জানালেন নায়িকা। তার কথায়, ‘অভিষেক সব জানে’!

নিমরতের কথায়, ‘অভিষেক খুব খেতে ভালোবাসে। ওর সঙ্গে সময় কাটাতে দারুণ মজা হয়। কারণ ও খেতে যেমন ভালোবাসে তেমন খাওয়াতেও ভালোবাসে। কোন শহরের কোন রেস্তোরাঁ কীসের জন্য জনপ্রিয় সব তালিকা নাকি রয়েছে অভিষেক বচ্চনের কাছে।’

ফলে অভিষেকের সঙ্গে থাকলে খুব মজায় সময় কাটে বলে জানান নিমরত। তাতেই বোঝা যায় তাদের এই রসায়নটা এখন পর্দার বাইরেও দারুণ।

তবে বিচ্ছেদ প্রসঙ্গে নিমরতের সঙ্গে অভিষেকের নাম জড়ানো নিয়ে কোনও মন্তব্য করতে চাননি অভিনেত্রী। কারণ তিনি বলেন কোনও গুঞ্জনে তিনি বিশ্বাস করেন না এবং তাকে গুরুত্ব দিতে চান না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com